
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। তদন্ত কাজ চলমান রয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলেও পুলিশ সদস্যদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।
পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযোগের সূত্র ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছে।
তবে আটকের বিষয়টি নাকচ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, ‘জাহাঙ্গীর আটক কিংবা গ্রেপ্তার হননি। তর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলোতে তদন্ত কাজ চলমান রয়েছে।’
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫২ |
| সূর্যোদয় | ভোর ৭:১০ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ |
| এশা | রাত ৭:৩২ |