আজ | | | |

শিরোনাম :

মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

প্রকাশ: 13 November, 2026 5:44 pm

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে। কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এ কর্মসূচির সহযোগিতা করে ওয়ারী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মিছিলটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শুরুর আগে দেওয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আসন্ন ডিসেম্বরকে ঘিরে পলাতক শেখ হাসিনা ও তাঁর নেতারা দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া এবং পটকা ফাটিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, গত সোমবার সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে তা মোকাবিলা করতে বলেছেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

৭ নভেম্বরের র‍্যালির প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ওই র‍্যালিতে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। সেই র‍্যালির মধ্য দিয়ে তাঁরা রাজপথে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। ডিসেম্বর বিজয়ের মাস। পুরো ডিসেম্বর রাজপথ নিজেদের দখলে রাখা হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে ইশরাক বলেন, তিনি গণহত্যার দায়ে দণ্ডিত আসামি। এক মাসের ব্যবধানে দেড় হাজারের বেশি নিরীহ ছাত্র-জনতা, শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষকে হত্যার পর তিনি পালিয়ে গেছেন। ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চান তাঁরা।

তিনি বলেন, ভারত সরকারের উচিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। যত দিন শহীদদের হত্যার সুবিচার নিশ্চিত না হবে, তত দিন তাঁদের রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে না।

ইশরাক বলেন, রাজনৈতিক অস্তিত্ব ও অর্থনৈতিক স্বার্থ টিকিয়ে রাখতেই এ ধরনের হুংকার দেওয়া হচ্ছে। তাঁরা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুন। ডিসেম্বর কেন, কালকেই তিনি দেশে আসছেন না কেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

নিজেদের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার কথা তুলে ধরে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, ১৭ বছর তাঁরা রাজপথে ছিলেন। ক্ষমতায় গেলেও রাজপথের রাজনীতি ভুলে যাননি। তাঁদের শক্তির মূল উৎস বাংলাদেশের রাজপথ ও জনগণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। ‘আমি একমাত্র আমার জনগণ আর আমার নেতা তারেক রহমানের নির্দেশে চলি। মাঝখানে আর কোনো নেতা চিনি না বলেন তিনি।

ইশরাক আরও বলেন, তাঁর শক্তির মূল উৎস এলাকাবাসী ও জনগণ। তাঁদের পাশে থাকলে কোনো অপশক্তি সফল হতে পারবে না। যেকোনো অপশক্তি ও অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিতে তাঁরা প্রস্তুত।

দুর্নীতি, অপকর্ম, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁরা দায়িত্ব পালন করছেন। আগামী দিনেও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।

উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের সূচনা করেন ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সখিপুরে ৬ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ ‎মুক্তিযুদ্ধ মন্ত্রীর ক্ষোভ

    মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

    সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে তরুণদের প্রস্তুত করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর; রাঙ্গামাটিতে বিশেষ ক্রীড়াবিদদের বিভাগীয় আসরের পর্দা উঠল

    কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    উত্তরার এসএস আরবির ফুট ওভারব্রিজ এর নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক , অন্যজন গুরুতর আহত

    উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

    কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

    উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

    উত্তরা পূর্ব থানার অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩

    ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেফতার

    শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ

    চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ

    যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

    তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    (এক) টি বিদেশী রিভলবার সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিতদের অগ্রণী ব্যাংক থেকে অবাঞ্ছিত ঘোষণা

    কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

    পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে মহাখালী বাস টার্মিনালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

    কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

    তুরাগ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেফতার

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

    দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার


    • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৩
      সূর্যোদয়ভোর ৭:১১
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১৪
      এশা রাত ৭:৩২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।