আজ বৃহস্পতিবার | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৪

ঢাকা , ৬ জুন ২০২৫ (শুক্রবার )*: সেনাবাহিনীর দিয়াবাড়ি ক্যাম্প দায়িত্বপূর্ণ এলাকার গরুর বাজার এবং অন্যান্য এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। যার প্রেক্ষিতে উত্তরার বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে সক্রিয় প্রচেষ্টা চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ০৬ জুন রাত ০০৩০-০৪৩০ ঘটিকা পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরের সর্বমোট ০৪টি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উত্তরা ১৬ নং সেক্টরের একটি স্থান হতে ১টি থ্রিনট থ্রি রাইফেল, ১৮টি শটগান কার্তুজ এবং ২টি ৭.৬২ মি: মি: গুলি উদ্ধার করা হয়। অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযানের প্রয়োজনীয় তল্লাশী শেষে প্রাপ্ত অবৈধ রাইফেল, শটগান কার্তুজ ও গুলি তুরাগ থানার নিকট হস্তান্তর করা হয়।
উত্তর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।*সংবাদ বিজ্ঞপ্তি*
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৯ |
| সূর্যোদয় | ভোর ৬:২১ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:২০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৯ |
| এশা | রাত ৮:৫১ |