আজ | | | |

শিরোনাম :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

সখিপুরে রাজনৈতিক নেতার নেতৃত্বে বাসা-দোকান ভাংচুর লুটপাট

প্রকাশ: 14 June, 2025 2:11 pm

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি সাজুর নির্দেশে পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে বাসা-দোকান ভাংচুর লুটপাট।
সখিপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ-টাঙ্গাইলের সখিপুরে উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজুর নির্দেশে পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে অপর বিএনপি নেতার বাসা, দোকান ভাংচুর করে মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আসামী ধরে ছেড়ে দিয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার দিবাগত (১৩জুন) মধ্যরাতে পৌর শহরের ৮নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম জানান, শনিবার মধ্যরাতে সখিপুর পৌর বিএনপি সভাপতি মো : নাসির উদ্দিন, সহ সভাপতি হাজী আ: গণি ও উপজেলা যুবদল সদস্য সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে সখিপুর পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আশরাফুল ইসলামের বাসা ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিনের ট্রাক দিয়ে পান্না এন্টার প্রাইজ নামক ব্যটারী চালিত অটো সেলস সার্ভিসের দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার মালামালসহ প্রায় ষাট লক্ষ টাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে ও আশরাফুলের মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার করা হয়েছে বলে জানান ভূক্তভোগী আশরাফুল ইসলাম। তিনি আরো জানান, এবিষয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সখিপুর থানার এসআই শাহীন এর নেতৃত্বে পুলিশ রাতই ঘটনাস্থলে পৌঁছে ফালু মিয়া নামের এক সন্ত্রাসীকে আটক করলেও কিছুক্ষন পরই অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয়া হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, সখিপুর সরকারী কলেজ মোড় এলাকায় পাকা সড়কের উত্তর পাশে ৮ শতাংশ জমির উপর নির্মিত বাসা, দোকান ও একটি মোটর সাইকেল ভেঙ্গে তছনছ করা হয়েছে। এঘটনায় রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। শনিবার দুপুরে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনি, সখিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)মো: আবুল কালাম ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এপ্রসঙ্গে উপজেলা বিএনপি সভাপতি শাজাহান সাজু বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে অযথা ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। পৌর বিএনপি সভাপতি মো: নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।কয়েকটি শালিশী বৈঠকে আমি বলেছিলাম যে জমিটি আশরাফের নয় সেকারনে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এ অভিযোগ করছে, এবিষয়ে আমি আর কিছু জানি না। সখিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ বলেন, ঘটনার সময় কেউ কি আমাদের দেখেছে? এগুলো সব মিথ্যা কথা। ওই জমিটা হলো আ: সালাম ও জ্যোৎস্না গং দের। সালিশী বৈঠকে বসে দুই পক্ষকে নিয়ে জমিটা মেপে দেখেছি আ: সালাম গংদের ওখানে পাওনার থেকে ১১ শতাংশ জমি কম আছে এবং দখলদার আশরাফুল ইসলাম গংদের কাছে ১৯ শতাংশ জমি বেশী আছে। শালিশী বৈঠকের জুড়ি বোর্ড সিদ্ধান্তে একমত হতে না পারায় বিষয়টি নিয়ে আবার বসার কথা ছিল। সে পর্যন্ত জমিতে কোন পক্ষকে কিছু না করতে বলা হয়েছিল। এপ্রসঙ্গে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত


    • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৯
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০০
      মাগরিবসন্ধ্যা ৬:২৭
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।