আজ বুধবার | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৯:২৫

বিডি দিনকাল ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এর ভাতিজা খিলক্ষেত থানা আ.লীগের বহুল আলোচিত চাঁদাবাজ সাইফুল ইসলাম রনি ওরফে ফরমা রনিকে রোববার রাতে নিকুঞ্জ থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেছে । পরে খিলক্ষেত থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় ।
খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা সমস্ত প্রক্রিয়া মেনে আজ তাকে আলালতে পাঠিয়েছি। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল-হাজতে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি।
চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে খিলক্ষেত থানায় রনির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া, ঢাকার বিভিন্ন থানাতেও তার নামে বেশ কয়েকটি মামলা আছে ।
নিকুঞ্জ টানপাড়া ও জামতলার বাসিন্দাদের কাছে রনি আওয়ামী লীগ সরকারের আমলে ছিল আতঙ্ক। তার অনুমতি ছাড়া এবং তাকে চাঁদা না দিয়ে কেউ এলাকায় কোনো উন্নয়ন কাজ করতে পারত না। রনির এই চাঁদাবাজির মূল আশ্রয়-প্রশ্রয়দাতা ছিলেন তার চাচা আওয়ামী লীগের সাবেক সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনিই স্থানীয় থানার সঙ্গে বিশেষ যোগাযোগের মাধ্যমে রনিকে ‘ফরমা রনি’ হিসেবে পরিচিত করে তোলেন এমন অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ।
বুধবার, ১১ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১২ |
| যোহর | দুপুর ১:০৮ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৬ |
| এশা | রাত ৮:২১ |