আজ | | | |

শিরোনাম :

অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক সময়টা দুর্দান্ত কাটছে লিটন কুমার দাসের

প্রকাশ: 13 September, 2025 2:13 pm

সাম্প্রতিক সময়টা দুর্দান্ত কাটছে লিটন কুমার দাসের। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেও বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিলেন টাইগার অধিনায়ক। বৃহস্পতিবার আবুধাবিতে হংকংকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ১৪৫ রানের টার্গেটে ব্যাট হাতে অর্ধশতক হাঁকানো লিটন এদিন সাজঘরে ফেরেন জয়ের স্রেফ ২ রানের দূরত্বে থেকে। ৩৯ বলে ৫৯ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটার। ইনিংসে একটি ছয় মেরে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক বনে গেছেন লিটন। সামনে হাতছানি রয়েছে সর্বোচ্চ রানের রেকর্ডেরও।

হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশকে পথ দেখান লিটন। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে এ উইকেটকিপার-ব্যাটার বলেছিলেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি মনোযোগ দেয়া দরকার। কথার সঙ্গে কাজের মিল দেখা গেল বৃহস্পতিবার। জয় অনেকটা নাগালে না আসা পর্যন্ত বড় শট খেলার চেষ্টাও করলেন না টাইগার অধিনায়ক। এরপর ব্যক্তিগত ৪২ রানে, জয় থেকে যখন কেবল ২০ রান দূরে, তখন নিজের ইনিংসের একমাত্র ছক্কাটি হাঁকান এ ডানহাতি ব্যাটার। আর এতেই মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক হিসেবে নাম লেখেন লিটন (৭৮)। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেয়া মাহমুদউল্লাহ ৭৭ ছক্কা হাঁকান ১৩০ ইনিংসে। লিটন তাকে ছাড়িয়ে গেলেন ২১ ইনিংস কম খেলেই, ১০৯ ইনিংসে। সীমিত ওভারের ক্রিকেটে আরেকটি বড় রেকর্ড দ্রুতই নিজের নামের পাশে লিখতে পারেন ৩০ বছর বয়সী লিটন। ১২৭ ইনিংসে ২৫৫১ রান করে এ সংস্করণে দেশের সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলা লিটনের বর্তমান মোট রান ২৪৯৬। আর স্রেফ ৫৬ রান করলেই সাকিবকে সরিয়ে দেশের হয়ে অনন্য রেকর্ডটি নিজের করে নেবেন লিটন। ফর্মটাও রয়েছে লিটনের পক্ষে। শেষ চার টি-টোয়েন্টির তিনটিতেই ফিফটি করলেন তিনি। ইনিংসগুলো যথাক্রমে (৫৪*, ১৮*, ৭৩, ৫৯)। টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে লিটনের। সাদা বলের
সীমিত ওভারের ক্রিকেটে আগে থেকেই দু’টি গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে লিটনের দখলে। প্রথমটি সর্বোচ্চ ফিফটির। চলতি মাসের শুরুতেই নেদারল্যান্ডসের সফরে সিলেটে তৃতীয় ম্যাচে ফিফটি ছুঁয়ে (৪৬ বলে ৭৩) বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ ফিফটির মালিক বনে যান লিটন। এখানে তিনি পেছেন ফেলেন সাকিব আল হাসানকে। এশিয়া কাপেও ফিফটি পূরণ করে সংখ্যাটিকে ১৫তে নিয়ে গেছেন লিটন। ১৩ ফিফটি হাঁকাতে সাকিব খেলেন ১২৭ ইনিংস। আর সর্বোচ্চ ১৫ ফিফটি করতে লিটন খেললেন ১০৯ ইনিংস। এছাড়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশে হয়ে অন্তত ৮০০ রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট (১২৬.২৩) লিটনেরই।

খেলাধুলা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

    দক্ষিণখানে সেই নারী চিকিৎসককে খুনের মামলায় গ্রেপ্তার তার স্বামী সোহেল রানার দুই দিনের রিমান্ড আদালত

    আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

    ‘তরুণদের উৎসাহ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বগুড়ার সংসদ সদস্যরা’

    ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট , নগদ টাকা সহ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া


    • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৫
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০৩
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:৩০
      এশা রাত ৮:৫০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।