আজ | | | |

শিরোনাম :

বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত

দীর্ঘ ২৯ বছর পর অভিনেতার সেই অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।

প্রকাশ: 24 October, 2025 3:31 pm

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। হঠাৎ ইস্কাটনের বাসায় তার রহস্যজনক মৃত্যু হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে নায়কের পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতার সেই অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জর্জ আদালতের দেওয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। আর এই অপমৃত্যু মামলা হত্যা মামলায় রুপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালে আসামি রেজভীর দেওয়া একটি জবানবন্দি।

ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। এছাড়া ১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভীর কথা অনুসারে, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরো ২ জন ছেলে আসেন। এরপর ফারুক আসেন। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।

কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। রেজভী আরো বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় এই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আরেক আত্মীয় রুবি। ঘুমন্ত অবস্থায় সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা।

কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে যায়। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। কিন্তু এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে সকল তদন্ত কমিটি। তবে সব তদন্তেই সত্যকে এড়িয়ে চলার কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এছাড়া এই হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকবে। আর এ অবস্থায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।সূত্র: মানবজমিন

আইন/আদালত বিনোদন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

    পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


    • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৬
      সূর্যোদয়ভোর ৬:৫১
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৪:১০
      মাগরিবসন্ধ্যা ৬:৪২
      এশা রাত ৭:৫৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।