আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার ! হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

দুই একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নিরব

প্রকাশ: 8 November, 2025 12:55 pm

দুই-একটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নিরব বলেছেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের পথ নেই। আজকে ফ্যাসিস্ট নেই কিন্তু ফ্যাসিস্টদের সহযোগীরা বিদ্যমান। ফ্যাসিস্ট হাসিনা তার এমপি-মন্ত্রী এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত চোরের মতো পালিয়ে গিয়েছে। আজকে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি; কিন্তু তার সহযোগীরা দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন চক্রান্ত করছে।’

‘আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের যে দিনক্ষণ উল্লেখ করেছেন সেইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কারণ বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে সম্পন্ন করে তাদের প্রার্থীদের নাম বিজয়ী বলে ঘোষণা করেছে। ফলে গত ১৬ বছর জাতীয় সংস্দ নির্বাচন, স্থানীয় নির্বাচন এমনকি কোনো সংগঠনের নির্বাচনেও মানুষ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে সম্পন্ন করেছে।’

শনিবার (৮ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন নিরব। রাজধানীর মগবাজারের আমতলায় ফাহমিদা মজিদের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতকে উদ্দেশ্য করে সাইফুল আলম বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম-যুব সমাজ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কিন্তু দেখতে পাচ্ছি দুই একটি রাজনৈতিক দল ও কয়েকটি গোষ্ঠী নির্বাচন নিয়ে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। যারা প্রথমে বললেন- সংস্কার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। তাদের উদ্দেশ্য বলছি- সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। তাই বাংলাদেশের মানুষ সংস্কার ইস্যু খায়নি। কারণ সময়ের তাগিদে সংস্কার সব সময় হতে থাকে। এখন আবার নতুন করে শুরু করলেন পিআর পদ্ধতি? যে পদ্ধতি মানুষ বুঝেই না। তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করেনি। এখন আবার গণভোট নিয়ে কথা বলছেন। অথচ গণভোট হবে কি হবে না সেটা সংসদ গঠিত হলে পরবর্তীতে নির্ধারণের বিষয়। স্পষ্ট কথা- যদি গণভোট করতে হয় তাহলে ৭১ সালে যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা লাখো মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম হানি করেছে তাদের বিচারের জন্য গণভোট হবে। আমরা মনে করি এই দলটি নির্বাচন চায় না বলেই একেক সময় একেক কথা বলছেন। কারণ তারা জানে নির্বাচন হলে তারা জিততে পারবে না। এমনকি আজকে তারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত ও পায়তারা করছে বলেও মন্তব্য করেন নিরব।’

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছি। বাংলাদেশের মানুষ আজ মুক্ত হয়েছে। তাই আজকে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ ভাইয়ের বাসায় বীরদর্পে এসেছি; লুকিয়ে নয়। আমরা মনে করি এই এলাকার প্রতিটি নেতাকর্মী এমনকি মজিদ সাহেবে কন্যাও এই এলাকায় বীরদর্পে থাকবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে চেষ্টা করবেন। কারণ মজিদ ভাইয়ের মেয়ে উষা আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় থাকতে হয়েছে।

নিবর বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেকে মিথ্যা মামলায় কারাগারে গেছেন। তারপরও কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী ভয় পায়নি। তারা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। সবশেষ গত ২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার !

    ছাত্রলীগ নেতার সঙ্গে কক্সবাজার ভ্রমণে ছাত্রদল নেতা মমী আনসারি, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা

    কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত ।

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


    • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৪
      সূর্যোদয়ভোর ৭:০০
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৯
      মাগরিবসন্ধ্যা ৬:২৪
      এশা রাত ৭:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।