
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদ। জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন অস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবেন্ডার। নেতানিয়াহুর সাধারণ পরিষদে ভাষণের আগেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান তুলে ধরেন হান্না। তিনি বলেন, তার ও বন্ধুদের গ্রেপ্তারের ছবি যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে তা ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর ইসরায়েলের চালানো যুদ্ধের দিকে যাওয়া উচিত। বিবৃতিতে অভিনেত্রী অভিযোগ করেন, বসতি স্থাপনকারীদের হামলা, বাড়িঘর ধ্বংস এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় বোমা হামলার মতো ঘটনা নিয়মিত ঘটছে। কিন্তু এসব ঘটনার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যথেষ্ট প্রচার নেই। নেতানিয়াহুকে ‘রক্তপাতের মূল পরিকল্পনাকারী’ উল্লেখ করে হান্না আরও বলেন, এত রক্তপাতের পরও তিনি যুক্তরাষ্ট্রের শহরগুলোতে অবাধে চলাফেরা করছেন।
এ পরিস্থিতির জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলকেই দায়ী করেন অভিনেত্রী। তার দাবি, নেতানিয়াহুর মতো ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের দুই দলই সক্ষম ও সুরক্ষা দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সমালোচনা করে গণহত্যা, লুটপাট ও ভূমি দখল বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিক্ষোভ থেকে হান্নার সঙ্গে সুসান সারান্ডন, ইন্ডিয়া মুর, ক্যালেব হিয়ারন ও চেলসি ম্যানিংসহ আরও অনেকে আটক হন।
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৮ |
| যোহর | দুপুর ১২:৫০ |
| আছর | বিকাল ৪:১৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫১ |
| এশা | রাত ৮:০৬ |