আজ | | | |

শিরোনাম :

শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেতুবন্ধনে টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্য সরকারের: ইউজিসি সদস্য ড. মামুন

প্রকাশ: 24 September, 2026 1:48 pm

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনকে অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইউজিসি-একাডেমিয়া কোলাবোরেশন: বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি সেগুলোর বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। যৌথ গবেষণা, শিল্পের অর্থায়নে গবেষণা, যৌথ গবেষণাগার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উদ্ভাবনকে আরও প্রয়োগমুখী করা সম্ভব।

গবেষণার ফল বাণিজ্যিকীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে নমুনা পণ্য, নমুনা পণ্য থেকে বাণিজ্যিকীকরণ এবং বাণিজ্যিকীকরণ থেকে কর্মসংস্থান সৃষ্টি—এটাই লক্ষ্য হওয়া উচিত।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের এই সদস্য বলেন, শিল্প খাতের চাহিদা ও পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পাঠ্যক্রম ও গবেষণার সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রম চালু এবং শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কার্যকর ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিল্পপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের পাঠ্যক্রম উন্নয়ন, অতিথি শিক্ষক, পরামর্শক ও প্রকল্প তদারকিতে যুক্ত করার কথা বলেন অধ্যাপক মামুন। তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। সরকারের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে তিনি বলেন, শুধু ‘আমি কোথায় চাকরি পাব’—এই চিন্তায় সীমাবদ্ধ না থেকে ‘আমি কোন সমস্যার সমাধান করতে পারি, কী পণ্য বা সেবা তৈরি করতে পারি এবং কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি’—সেই চিন্তায় তাঁদের উৎসাহিত করতে হবে।

তিনি জানান, ক্যাম্পাস থেকেই উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরিতে প্রতিযোগিতামূলকভাবে ‘সিড ফান্ডিং’ বা ‘ইনোভেশন গ্রান্ট’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট’ ও ‘সায়েন্স পার্ক’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক মামুন বলেন, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সৃজনশীল শিল্পেও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্প খাতের সংযোগ বাড়াতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিলের জন্য ৫০০ কোটি টাকা এবং সৃজনশীল অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সৃজনশীল অর্থনীতির জন্য বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় দেশে ও বিদেশে থাকা বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্মে এনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়; জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অধ্যাপক মামুন জানান, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে ইউজিসি ও সরকার যৌথ গবেষণা, গবেষণায় অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ ধরনের সহযোগিতায় ইউজিসির অর্থায়নের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও সৃজনশীল শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও জানান, সহযোগিতা জোরদারে আগামী নভেম্বরের শেষ সপ্তাহে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ডে’ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

    উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

    উত্তরা পূর্ব থানার অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩

    ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেফতার

    শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ

    চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ

    যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

    তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    (এক) টি বিদেশী রিভলবার সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিতদের অগ্রণী ব্যাংক থেকে অবাঞ্ছিত ঘোষণা

    কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

    পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে মহাখালী বাস টার্মিনালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

    কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

    তুরাগ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেফতার

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

    দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

    শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ফরিদগঞ্জের বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ভুয়া , মিথ্যা ও বানোয়াট : জানালো কেন্দ্রীয় বিএনপি

    পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন ডিএমপি কমিশনার

    আশুলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হাতে স্বামী খুন : স্ত্রী রত্না আটক

    ফ্যাসিস্টদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

    তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার

    ঢাবি বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)


    • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৩
      সূর্যোদয়ভোর ৭:১১
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১৪
      এশা রাত ৭:৩২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।