
লালমনিরহাট প্রতিনিধি:: ঘরে বাইরে অনলাইনে- নারীর নিরাপত্তা সবখানে এই শ্লোগানে লালমনিরহাটে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের মিশন মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দুর্বার নেটওয়ার্ক লালমনিরহাট ও নারী পক্ষের যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বকুলফুল যুব মহিলা সমিতির নির্বাহী পরিচালক রশিদা বেগম।
মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন বিত্তহীন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ন্যান্সি খন্দকার। এ সময় বক্তারা সমাজে বিভিন্ন পর্যায়ে নারী নির্যাতনের চিত্র তুলে ধরে কথা বলেন।এ মানববন্ধনের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সংসদ,সরকার ও জনগণের প্রতি আহ্বান রাখেন নারী নেতৃবৃন্দ।
মানববন্ধনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যগন অংশ নেন।
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০০ |
| সূর্যোদয় | ভোর ৭:১৯ |
| যোহর | দুপুর ১২:৪৫ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |