
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার হয়েছে।
তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তুরাগ থানাধীন শুক্রভাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান ও ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে গ্রেফতারকৃত ব্যক্তি জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০০ |
| সূর্যোদয় | ভোর ৭:১৯ |
| যোহর | দুপুর ১২:৪৫ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |