
মনির হোসেন জীবন : দেশব্যাপী আলোচিত ফরিদপুরের ভাঙ্গা থানা মহাসড়কে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে গুলিবর্ষণকারী ব্যক্তিও তার সহযোগী এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ব্যাটালিয়ন- উত্তরা-১।
তারা হলেন- আসামী হামিদুল গাজী (৪২) তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এ্যানি (২৬)। এসময় তাদের ব্যবহৃত খয়েরী মেরুন রংয়ের প্রাইভেটকার (গাড়ীটি) ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় হেমায়েত হোসেন (৫০)-এর গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থানার হাউজ-৮৯, রোড-১৩, ব্লক-ডি এর ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে এসআরবি-১, সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) একটি দল ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ব্যাটালিয়ন- উত্তরা-১, এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য জানান।
এবিষয়ে আজ বুধবার সকাল ১১টায় কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। র্যাব-১, উত্তরার কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল মোঃ নেয়ামুল হালিম খান, (পিএসসি) সাংবাদিকদের সামনে বিস্তারিত ঘটনা তুলে ধরেন।
এসময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম, এসআরবি-১, (পূর্বাচল ক্যাম্প) এর সহকারী পুলিশ সুপার ( স্কট কমান্ডার) শহিদুল ইসলামসহ অন্যান্য অফিসারও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন র্যাব (এসআরবি) কর্মকর্তারা জানান, গত ১৭ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গ্রেফতারকৃত আসামী হামিদুল গাজী তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এ্যানিকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটি খয়েরী মেরুন রংয়ের প্রাইভেটকারে রওনা দেন। পথিমধ্যে মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাস্থ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গোপালগঞ্জে যাওয়ার পথে পান খাওয়ার উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের পাশে থামালে গাড়ী পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয় ব্যক্তিদের সাথে তাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উক্ত গাড়ীতে অবস্থানরত হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদেরকে ভয়ভীতি প্রদর্শন করতঃ প্রাইভেটকারের ভেতরে থাকা অবৈধ অস্ত্র পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিবর্ষণকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে গোপালগঞ্জের দিকে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়।
পরবর্তীতে এই ঘটনায় এসআরবি-১, সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই এবং ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করে ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং ব্যবহৃত গাড়ী শনাক্ত করে আসামীকে ও গাড়ীতে থাকা নারী আরোহীকে গ্রেফতারের জন্য নিজস্ব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গুলিবর্ষণকারী চালক এবং নারী আরোহী রাজধানীর বনানী থানার হাউজ-৮৯, রোড-১৩, ব্লক-ডি এর ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অবস্থান করছে। এরই ধারাবাহিক তায় গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) তারিখ আনুমানিক ৩ টার দিকে এসআরবি-১, সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অভিযান পরিচালনা করে এবং গুলিবর্ষণকারী মোঃ হামিদুল গাজী (৪২) ও গাড়ীতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এ্যানি (২৬)কে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলন র্যাব (এসআরবি) জানান,গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের ব্যবহৃত গাড়ীটি যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় হেমায়েত হোসেন (৫০)-এর গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। অপরদিকে উক্ত ঘটনায় যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল তা উদ্ধারের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হবে।
তারা আরও বলেন, এসআরবি এ পর্যন্ত অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ধর্ষণকারী, প্রতারকচক্রসহ চোরাকারবারীদের গ্রেফতার করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে আজ পর্যন্ত সর্বমোট ৮৯৫ টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১০৬৭ জন আসামিকে গ্রেফতারসহ ১.৯ কেজি হেরোইন, ৫৫,৪৭০ পিস ইয়াবা, ১,০৩৪ কেজি গাঁজা, ১০,২৯৩ লিটার দেশী/বিদেশী মদ, ৫৪৩ লিটার বিয়ার এবং ২৬ টি দেশী/বিদেশী অস্ত্র ও ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাড়ী ও গ্রেফতারকৃত আসামীকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৯ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৫ |
| যোহর | দুপুর ১২:৫৩ |
| আছর | বিকাল ৪:২০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০১ |
| এশা | রাত ৮:১৭ |