আজ | | | |

শিরোনাম :

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ  স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

প্রকাশ: 13 September, 2026 9:16 am

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতা ও পেশাদারিত্বকে সকল ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্যের শিকার না হয়, কোনো অভিভাবক যেন প্রতারণার শিকার না হন এবং কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—এ বিষয়ে FACD-CAB-কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গতকাল রাতে ঢাকার বনানীতে হোটেল সেরিনা’র হলরুমে এক্সিকিউটিভ কমিটি ২০২৫-২০২৭-এর এক বছর পূর্তি উপলক্ষ্যে Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)-এর “পরিবর্তনের এক বছর” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এসব কথা বলেন।

বক্তব্যে প্রধান অতিথি মন্ত্রী সাচিং প্রু বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার মানবসম্পদ। পাহাড় ও সমতলের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পার্বত্য অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল ভৌগোলিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা আর কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের সন্তানরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

পাহাড়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনা ও তথ্যের অভাবে তারা আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে। তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ স্কলারশিপ, আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন, ভর্তি ও ভিসা কাউন্সেলিং এবং IELTS প্রস্তুতিতে সহায়তার ওপর জোর দেন। পাহাড়ি ও সমতলের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও দক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান জানান মন্ত্রী।

বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতের স্বচ্ছতা ও নৈতিকতা প্রসঙ্গে মন্ত্রী সাচিং প্রু উল্লেখ করেন, কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্য বা প্রতারণার শিকার না হয় সে বিষয়ে FACD-CAB-কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বচ্ছতা ও পেশাগত মান ধরে রাখলে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন FACD-CAB-এর আহ্বায়ক জনাব জি এম ফারুক, FACD-CAB-এর সভাপতি জনাব জুলফিকার আলী জুয়েল, সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান এবং আমন্ত্রিত বিশেষ অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী এমপি ও মিজ্ সেলিনা সুলতানা নিশিতা এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, শিক্ষা পেশাজীবী এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা।

চট্টগ্রাম রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

    ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

    প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর

    বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

    দক্ষিণ আজমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

    মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপি’র মাতা র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    খিলক্ষেতের বাসা থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ: বোনের লাশ নিয়ে যেতে ভাইকে ভিডিও পাঠালেন স্বামী

    দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

    স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

    খিলক্ষেতের ৩০০ ফিটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই: গাড়ি, ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৩

    জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

    সাভারে নিজ বাসার সামনে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার


    • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৮
      সূর্যোদয়ভোর ৬:৪৪
      যোহরদুপুর ১২:৫৪
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:০৪
      এশা রাত ৮:২০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।