আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আগামী জাতীয় বাজেটে কর অব্যাহতি ব্যবস্থা কমানো হতে পারে:এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান

প্রকাশ: 5 March, 2025 5:21 pm

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, আগামী জাতীয় বাজেটে কর অব্যাহতি ব্যবস্থা কমানো হতে পারে।

তিনি বলেন, ‘এবার (২০২৫-২৬ অর্থবছরের বাজেটে) আপনি কিছু বড় উদাহরণ দেখতে পাবেন। ইতোমধ্যেই আমরা কিছু উল্লেখযোগ্য সংখ্যক কর অব্যাহতি প্রত্যাহার করেছি, বাকিগুলো আপনি পরবর্তী বাজেটে দেখতে পাবেন।’

আজ বুধবার রাজধানীর এনবিআর’র সম্মেলন কক্ষে বেজা, বিডা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্ডিয়া চেম্বারস অব কমার্স, উইমেনস এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর সাথে প্রাক-বাজেট সভায় এনবিআর চেয়ারম্যান একথা বলেন।

রহমান বলেন, যেসব ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কম হারে কর দিচ্ছে, তাদের আগামী বাজেট থেকে কিছুটা বেশি দিতে হবে।

তিনি বলেন, ‘আমরা সীমিত সময়ের জন্য সহায়তা দিতে পারি, সারা জীবন এটা করা যাবে না, নিয়মিত হারে কর প্রদান করা উচিত।’

রহমান উল্লেখ করেন, এবার এনবিআরের বড় লক্ষ্য হলো যারা দীর্ঘদিন ধরে কর অব্যাহতি ভোগ করছেন তাদের জন্য কর ব্যবস্থাকে সহজীকরণ করা। কর অব্যাহতি ধীরে ধীরে প্রত্যাহার করা হবে।

একটি গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বর্তমানে যে পরিমাণ কর পাচ্ছে, তা কর অব্যাহতির নামে সমপরিমাণ কর হারাচ্ছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, যারা সঠিকভাবে কর এবং ভ্যাট দিচ্ছেন না, তাদের তাড়া করবে তার সংস্থা। এই কর অব্যাহতির একটি বড় অংশ ব্যবসায়ীদের কাছেই রয়ে গেছে, যদিও এটি করা উচিত নয়।

বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন প্রসারিত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সময়ে একাধিক কর অব্যাহতির ব্যবস্থা ঘোষণা করেছে।

নীতিমালার অধীনে, কৃষি, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং রপ্তানিমুখী শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের ব্যবসাগুলি উল্লেখযোগ্য কর অব্যাহতির সুবিধা পাবে। কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার জন্য স্টার্ট-আপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) উদ্যোক্তাও কর অব্যাহতি পাবে।

এনবিআর’র মতে, অগ্রাধিকার খাতগুলোতে প্রবৃদ্ধিকে উৎসাহিত করার জন্য লক্ষ্যবস্তু কর সুবিধা চালু করা হয়েছে। এই পদক্ষেপ ব্যবসার উপর আর্থিক চাপ কমাতে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

নীতিমালার অন্যতম প্রধান বিষয় হল নতুন শিল্প উদ্যোগের জন্য কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা। মনোনীত অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কের ব্যবসাগুলো তাদের বিনিয়োগের আকার ও শিল্পের ধরনের উপর নির্ভর করে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি উপভোগ করবে। বিশ্ব বাজারে দেশের প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধির জন্য কর্পোরেট করের হার কমানোর ফলে রপ্তানিমুখী ব্যবসাগুলো উপকৃত হবে।  (বাসস)

অর্থনীতি এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।