
হাবিবুর রহমান : ভিন্নমাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী গত শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার উত্তরাস্হ বিসিক অডিটোরিয়ামে জমকালো আয়োজনে ওঅনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং কবি বাচিক শিল্পী নাজনীন তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিজয়ী আর্টশিল্পিদের পুরস্কার প্রদান করা হয়।
শিশু কিশোরদের ব্যাপক উত্সাহ ও কলকাকলীতে পরিপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন একটি বেসরকারি জেনারেল হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা. দিলকুশা আহমেদ। প্রধান আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান এ এ এম কাওসার হাসান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ ওজার্নালিস্টস ইউনিটির সম্মানিত সভাপতি এ বি এম মনিরুজ্জামান, উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুল আলীম, অধ্যক্ষ বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক ড.ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট রাজনীতিবিদ উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান ফ্যাশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম হোসেন ইলিয়াস। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন সুদূর কুষ্টিয়া হতে আগত স্বর্ণপদক প্রাপ্ত কবি, লেখক, ছড়াকার সঙ্গীতশিল্পী বিধান চন্দ্র বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠানের আয়োজক ভিন্নমাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ও সাহিত্যিক মাসুম বিল্লাহের সুললিত কণ্ঠে পবিত্র কোরান হতে তেলাওয়াতের পর দারুল আযহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যাপক সাইফ উদ্দিন খন্দকার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশিষ্ট তরন্ধনশিল্পী আন্তর্জাতিক রন্ধন বিচারক ও নারী উদ্যোক্তা কবি রোমানা আফরোজ রিমঝিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে মাধ্যমে মুল অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমান শিশু কিশোরদের দিকনির্দেশনা মুলক বিভিন্ন উপদেশ দেন। এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার একটি উক্তি উল্লেখপূব্ক তিনি বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রধান অতিথি ডা: দিলকুশা আহমেদ শিশু কিশোরদের উত্সাহিত করার এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি উদ্যোক্তা মাসুম বিল্লাহের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামান ভিন্ন মাত্রা ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্যোক্তা সাংবাদিক মাসুম বিল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ গড়বে। উন্নত আলোকিত ও সুখী বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা পর্বের মাঝে শিশু কিশোরদের বিনোদনের জন্য চমত্কার যাদু প্রদর্শন সকলকে বিমোহিত করে। আলোচনা পর্ব শেষে নির্বাচিত শিশু কিশোর দের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সভায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্যণীয়।
অনুষ্ঠান কে কেন্দ্র করে বিসিক প্রাঙ্গণে সাজসজ্জা করা হয়। পুরো বিসিক যেন শিশু কিশোর, শিক্ষক, অভিভাবক ও আলোকিত গুনীজনদের মিলনমেলায় পরিণত হয়।
ভিন্নমাত্রা প্রকাশনী র উদ্যোগে বিসিক অডিটোরিয়াম প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়।
প্রসঙ্গত: ভিন্নমাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্কুলে শিশু কিশোর দের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে নির্বাচিতদের পুরস্কার বিতরণের জন্য এই আয়োজন। ভিন্নমাত্রা ফাউন্ডেশন শিশুকিশোরদের উত্সাহ প্রদানের জন্য এর আগেও বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া ভিন্নমাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ শিশু কিশোরদের জন্য অনেক বই লিখেছেন। তিনি শিশু কিশোরদের জন্য ছোটদের কাগজ টাপুর টুপুর পত্রিকা প্রকাশ করে আসছেন ।
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৬ |
| সূর্যোদয় | ভোর ৭:১৫ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১২ |
| এশা | রাত ৭:৩১ |