আজ | | | |

শিরোনাম :

‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

একটি নতুন রাজনৈতিক দল সরকারের ভিতরে থেকে সুবিধা নিচ্ছে- আমিনুল হক

প্রকাশ: 10 March, 2025 4:45 pm

নিজস্ব প্রতিবেদক : পতিত আওয়ামী লীগ থেকে আসা কোন অনুপ্রবেশকারীদের বিএনপিতে সুযোগ নেই সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ রবিবার দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগষ্টের পরে একটি মহল বিএনপির নামে বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচার করছে। তারা নিজেদের ফায়দা নেয়ার জন্য বিএনপির ওপরে অনেক মিথ্যাচার ও দোষ ত্রুটি চাপিয়ে দেওয়া চেষ্টা করছে। কারন বাংলাদেশে তো এখন আর কোন আওয়ামী লীগ নাই। সবাই এখন বিএনপি হয়ে গেছে।পতিত আওয়ামী লীগ থেকে আসা নব্য বিএনপি সেজে আওয়ামীলীগের লোকেরা দেশে সকল অপকর্ম ও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তবে কোন অনুপ্রবেশকারীদের বিএনপিতে সুযোগ নেই।

এসময় আমিনুল হক বলেন,আওয়ামী লীগ স্বৈরাচারী দল। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যড়যন্ত্র করেছে।আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের স্হান বাংলাদেশের মাটিতে হতে পারে না।

এই সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা দখলদারি করে লুটতরাজ করে তারা বিএনপির কর্মী হতে পারে না। তারা শহীদ জিয়ার সৈনিক হতে পারে না। যদি ভূলেও আমাদের দলের কোন নেতাকর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে আমরা তাৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। বিএনপিতে কোন প্রকার অন্যায়কারীর ঠাঁই নেই।

একটি নতুন রাজনৈতিক দল তারা সরকারের ভিতরে থেকেও সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন,এটা কোন গণতান্ত্রিক চর্চা হতে পারে না।

স্বৈরাচাররা চুপচাপ নেই মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। তারা বাংলাদেশ এবং দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না।

এসময় তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আবুল হোসেন আব্দুল এর সভাপতিত্বে
মিরপুর থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু’র যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু,মামুন হাসান,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান,মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ,হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দিন,শাহ আলম, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,জিয়াউর রহমান জিয়া,শামীম পারভেজ,হাফিজুল হাসান শুভ্র,মোজাম্মেল হোসেন সেলিম, হুমায়ুন কবির রওশান,আশরাফুজাহান জাহান,রেজাউর রহমান ফাহিম,ডাঃ এ কে এম কবির আহমেদ রিয়াজ,মনিরুল আলম রাহিমী,হাজী নাসির উদ্দিন,নুরুল হুদা ভূঁইয়া নূরু,এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল,জাহেদ পারভেজ চৌধুরী, তাসলিমা রিতা,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি রবিউল আউয়াল,মাসুদ খান,বিএনপি নেতা শহিদুল্লাহ মজুমদার,যুবদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ,স্বেচ্ছাসেবকদল উত্তরের আহবায়ক শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,জাসাস মহানগর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু,মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড রুনা লায়লা,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি মোঃ রবিন খান,সাধারণ সম্পাদক আকরাম আহমেদ,ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকদল মিরপুর থানার আহবায়ক ফিরোজ আহমেদ,মিরপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল বাশার ভূইয়া,মিরপুর থানা বিএনপি নেতা রাসেল আহমেদ প্রধান,খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক সিএম আনোয়ার হোসেন,মোঃপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, দারুসসালাম থানা বিএনপি নেতা একেএম নজরুল ইসলাম কোহিনুর প্রমুখ।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


    • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৯
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:০১
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।