আজ শুক্রবার | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩২

রাজধানীর বারিধারায় ডিওএইসএসে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বসবাস করা ভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া রয়েছে। বৃহস্পতিবার (সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচতলায় রান্না ঘরে মূলত আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোনো বেগ ছাড়াই আগুন নিভিয়ে ফেলে। রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির পাঁচ তলার একটি বায়িংহাউজ অফিস ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস। বারিধারা ডিওএইসএস এক নম্বর রোডের ১৫১ নম্বর ওই বাসাটির দ্বিতীয় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৫ |
| সূর্যোদয় | ভোর ৬:৪২ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৮ |
| এশা | রাত ৮:৩৫ |