আজ মঙ্গলবার | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৭

শিরোনাম :

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী* জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

ন্যাশনাল ডক্টরস ফোরাম’র রমাদ্বান কনফারেন্স ও গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

ঢাকা : ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ এর উদ্যোগে চিকিৎসকদের সম্মানে এক বর্ণাঢ্য রমাদ্বান কনফারেন্স ও গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনে চিকিৎসকদের মানবসেবার ভূমিকা, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং সামাজিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণ এর সেক্রেটারি ও বিশিষ্ট ইএনটি সার্জন ডা. মারুফ শাহরিয়ার এর সঞ্চালনায় উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণ এর সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডা. এমজি ফারুক হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল।

রমাদ্বান কনফারেন্সের মূল আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার। তিনি রমাদান ও মানবসেবার তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন এবং চিকিৎসকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।

প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে ফ্যাসিবাদ পরবর্তী সমাজ সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি স্বাস্থ্যসেবা খাতে নীতিমালা প্রণয়ন এবং চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এনডিএফ এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম চিকিৎসকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, বরং সমাজ বিনির্মাণেও তাদের ভূমিকা অনস্বীকার্য।

নুরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে জুলাই বিপ্লবে চিকিৎসকদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বলেন, চিকিৎসকদের উচিত বিপ্লবের চেতনা ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণ এর উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার চিকিৎসক অংশগ্রহণ করেন। আলোচনা শেষে এক রূহানী পরিবেশে গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।(বাসস)

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

    উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,ভিকটিম উদ্ধার : চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার

    ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

    সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার:সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী*

    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন

    পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময়

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    স্থানীয় সরকার বিভাগের জরুরি আলোচনা সভায় এবার ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ


    • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৯
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৭
      এশা রাত ৯:১৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।