
সারা দেশে উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় । এর আগে এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
গতকাল ২৭ অক্টোবর ২০২৬ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হয় ।
এছাড়া কেন্দ্রীয় যুবদল ও মহানগর উত্তর এবং ঢাকা দক্ষিণ যুবদল উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
জিয়া উদ্দানে যুবদলের এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় ।
যুবদল ঢাকা মহানর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহম্মেদ এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে উপস্থিত হয় কেন্দ্রীয় যুব দলের এই কর্মসূচিতে ।
এই সময় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শিমুলের নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হাত নেড়ে নানা ভাবে স্বাগত জানায় এবং ব্যাপক প্রশংসাও করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
এদিকে নানা কর্মসূচিতে শিমুলের নেতৃত্বে নেতাকর্মীদের উপস্তিতি লক্ষ করা যায় । যার কারণে বিএনপি সহ যুবদলের নেতৃবৃন্দদের কাছে শিমুল আহম্মেদের ব্যাপক পরিচিতি রয়েছে ।
অন্যদিকে শিমুল আহম্মেদকে নিয়ে অনেকেই আগামীতে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটির দায়িত্ব নিয়ে ভাবছে ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শিমুলের নেতৃত্বে নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট মেশকাত, ঢাকা মহানগর উত্তর যুবদল এর আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল কাফি লিটন , ঢাকা মহানগর উত্তর যুবদল এর সাবেক সদস্য মোহাম্মদ রফিক , ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক সদস্য সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ প্রমুখ ।
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৬ |
| সূর্যোদয় | ভোর ৭:০২ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৭ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
| এশা | রাত ৭:৩৯ |