আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা দিয়েছে রাজশাহী মহানগর কমিটি

প্রকাশ: 19 March, 2025 1:41 pm

বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা দিয়েছে রাজশাহী মহানগর কমিটি। এরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, দলটির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির ত্রাণ পূনর্বাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

রাজশাহী মহানগর বিএনপির আহŸয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড এরশাদ আলী এশা, সিনয়র যুগ্ম আহŸয়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের সতর্ক করা হয়। গত সোমবার তাদের নামে পৃথক তিনটি চিঠি ইস্যু করা হয়েছে। এ নিয়ে রাজশাহী বিএনপিতে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে ইউনিট কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নেতাদের সতর্ক করে চিঠি দেওয়ার এখতিয়ার নিয়ে।

শফিকুল হক মিলনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকেও রাজশাহী মহানগর বিএনপিকে অগ্রাহ্য করে মহানগরের অধিনস্থ বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে দলীয় ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালন করছেন এবং নিজ খেয়াল খুশি অনুযায়ী সাংগঠনিক পদ পরিচয় করিয়ে দিচ্ছেন যা গঠনতন্ত্র পরিপন্থী ও সংগঠনের চরম বিধিলঙ্ঘন। এহেন কর্মকান্ডে দলের ঐক্য বিনষ্ট করছে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যা বিএনপি কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, নির্দেশিত হইয়া সংগঠনের ঐক্য ও শৃঙ্খলার স্বার্থে আপনাকে এহেন কর্মকান্ড থেকে বিরত থাকতে সতর্কীকরণ করছি।

আর মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী মহানগর অধিনস্থ ২, ৭, ১৩ ও ৩০ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে কিছু সংখ্যক যারা দলীয় পদে না থেকেও মহানগর কমিটিকে অমান্য করে দলের নাম ব্যবহার করে বিতর্কিত কর্মসূচি পালন করছে। এ সকল কর্মসূচিতে আপনাদের মত দায়িত্বশীল নেতা গুরুত্বপূর্ন পদে থেকে কর্মসূচিতে অংশ গ্রহন করছেন; যা মহানগর বিএনপির ঐক্যে ও শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। ওই সকল বিতর্কিত কর্মসূচিতে আপনাদের উপস্থিত না থাকা বাঞ্ছনিয়। আপনাদের কাছ থেকে দলীয় শৃঙখলা আমরা আশা করছি।

মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ বলেন, এ সব জটিলতা নিরসনে চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দায়িত্ব দেয় বিএনপি। বেশ কয়েকবার এসব নিয়ে নেতাদের সাথে বৈঠক করা হয়েছে। তার পরও তাদের কাছে একই আচরণ লক্ষ্য করা গেছে। ফলে হাই কমান্ডের নির্দেশে চিঠি দিয়ে তাদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের আগস্ট মাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রাজশাহী মহানগর বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে লিখিতভাবে একটি অভিযোগ পাঠান চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। পরে সেটি তদন্ত করে মিথ্যা প্রমানিত হয়। গত বছরের ৫ সেপ্টেম্বর বিএনপির সিনয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি দিয়ে মিজানুর রহমান মিনুকে জানায়, আপনি যে অভিযোগটি করেছেন সেটির প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযোগটি অসত্য প্রতিপন্ন হয়েছে। ভবিষ্যতে এমন ভিত্তিহীন অভিযোগ যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সতর্ক করা হইল।

কেন্দ্রীয় কমিটির নেতাদের সতর্ক করা তো দুরে থাক; যে কোন বিষয়ে চিঠি দেয়ার এখতিয়ার কোন ইউনিট কমিটির আছে কি না সে বিষয়ে পাল্টা প্রশ্ন করে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, তারা যেন মগের মুল্লুগ পেয়ে গেছেন। এ বিষয়ে তাদের কাছেই জানতে চান।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। কেন্দ্রীয় কমিটির নেতার কোন চিঠি দেওয়ার এখতিয়ার মহানগর কমিটির নেয়। তাদের দলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করছেন। দলের হাই কমান্ড এ বিষয়টি দেখবেন।

বীর মুক্তিযোদ্ধা এ্যাড এরশাদ আলী এশা বলেন, ২০২১ সালের মহানগর বিএনপি আহŸয়ক কমিটির গঠনের পর থেকে তারা বিভিন্নভাবে আমাদের অসহযোগিতা করে আসছে। যার কারণে মহানগর বিএনপি দুটি ভাগে বিভিক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করতে দেখা যায় বিভিন্ন সময়ে। এতে দলের ঐক্য ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এ কারণে কেন্দ্রের নির্দেশিত হয়ে তাদের চিঠি দিয়ে অবগতি করেছি। তারা মানতেও পারেন না মানতেও পারেন। তারা যদি না মানে তবে আমরা সেটি কেন্দ্রকে জানাবো। কেন্দ্র বিষয়টি দেখবে।

রাজনীতি রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া


    • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৩
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৩
      এশা রাত ৯:০৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।