আজ | | | |

শিরোনাম :

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে- আমিনুল হক

প্রকাশ: 30 March, 2025 5:49 am

নিজস্ব প্রতিবেদক:একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া সাংবাদিকও বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন,দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা।জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

আজ শনিবার (২৯ মার্চ) দিনব্যাপি রাজধানীর পল্লবী গুলশান বাড্ডা ও খিলক্ষেতসহ ৯ টি জায়গায় আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসময় গরীব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

এসময় তিনি বলেন,বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্র চলছে। দেশে আবারও নতুন করে একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন ষড়যন্ত্র আমাদের ক্ষতি করতে পারবে না।

এসময় আমিনুল হক বলেন,একটি মহল সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে। আমরা আরও শুনছি স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তো পালিয়ে গেছে। তাকে তো বাংলাদেশে আনতে হবে। তার যে অবৈধ মন্ত্রী এমপিরা ছিল যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে,তাদেরকে ও দেশে এনে বিচার প্রক্রিয়ায় আনতে হবে। এসময় তিনি প্রশ্ন তুলে বলেন, তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশে না আনা যাবে! তাহলে কি নির্বাচন হবে না বাংলাদেশে? এটা তো হতে পারে না? সংষ্কার একটি চলমান প্রক্রিয়া এটা যুগের পর যুগ চলতে থাকবে।কিন্তু সংষ্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার কোন সুযোগ নেই।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি আমরাও চাই। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের উপরে যে পরিমান জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে। আমাদের ওপরে যেভাবে হয়রানি ও শারিরীক ভাবে নির্য়াতন করা হয়েছে। এদেশের অসহায় মানুষের ওপরে যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে।সেই স্বৈরাচারের বিচার এবং স্বৈরাচারের ফাঁসি আমরাও চাই। কিন্তু স্বৈরাচারের বিচারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই। একটি মহল একটি গোষ্ঠী তারা সংষ্কারের সাথে নির্বাচনকে মিলিয়ে ফেলার চেষ্টা করছে।এটা এদেশের মানুষ প্রত্যাশা করে না।

এসময় তিনি আরও বলেন,স্বৈরাচারের বিচার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে মিলিয়ে ফেলবেন না। কারন বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে হবে। জনগণ কি চায়? জনগণের ভাষা বুঝে আপনাদের কাজ করতে হবে। এদেশের জনগণ চায় বাংলাদেশে যেন একটা সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের আগাতে হবে।

এসময় বিএনপির এই নেতা বলেন, আমরা সারা রমজান মাসব্যাপি সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার মাহফিল করেছি। এটা বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য না। কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য না কিংবা ভোটের রাজনীতির জন্য না। আমরা কাজ করছি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে। কারন সাধারণ মানুষকে নিয়েই বিএনপির রাজনীতি। দেশের মানুষ অবগত আছে জাতির সকল ক্লান্তি লগ্নে বিএনপি সবসময় এদেশের মানুষের পাশে এসে দাড়িয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাড্ডার বেরাইদে ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক তহিরুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম,মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর হোসেন,মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।

এরআগে সকালে পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম এর আয়োজনে ও বিকেলে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন এর আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন আমিনুল হক।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাবি বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

    আদিতমারীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত


    • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৫
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।