আজ | | | |

শিরোনাম :

জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার

ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

প্রকাশ: 8 April, 2025 5:29 am

আসছে ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে সাংবিধানিক সংস্থাটি। এরই অংশ হিসেবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের জন্য আইনি জটিলতা দূর করতে সংশোধিত খসড়া আইন তৈরি করে ইসি। চলতি বছরের ফেব্রুয়ারিতে খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু ইসি’র এই প্রস্তাব প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। ফলে সীমানা পুনঃনির্ধারণ কাজে হাত দিতে পারছে না নির্বাচন কমিশন। এমন প্রেক্ষাপটে আগের সীমানায় ভোটের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর থেকে সীমানা পুনঃনির্ধারণের জন্য ইসিতে আবেদন আসতে শুরু করে। এখন পর্যন্ত ৬০টি সংসদীয় আসন থেকে ৪০০’র মতো আবেদন এসেছে। বেশির ভাগ আবেদন করা হয়েছে ২০০১ সালের সীমায় ফেরানোর জন্য। ইসি’র কর্মকর্তারা জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসি’র ক্ষমতা সীমিত হয়ে যাওয়ায় ২০২১ সালে পাস হওয়া আইনটি সংশোধনের উদ্যোগ নেয় ইসি। গত ২৭শে জানুয়ারি ইসি’র আইন ও বিধিমালা সংস্কার কমিটির বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়। পরে ১২ই ফেব্রুয়ারি তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সূত্র জানায়, মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে বিদ্যমান আইনের ৪, ৬ ও ৮ নম্বর ধারায় সংশোধনের পরামর্শ দেয়া হয়। এর মধ্যে মূল সংশোধনটি হচ্ছে ৮ (৩) ধারায় উপধারা (১)-এর স্থলে উপধারা (২) করা। বিগত কাজী হাবিবুল আউয়াল কমিশন ৮ (৩) উপধারায় সংশোধনীর মাধ্যমে সীমানায় বড় ধরনের রদবদলের পথ বন্ধ করেছিল। অর্থাৎ এর ফলে ইসি চাইলেও সীমানায় বড় ধরনের পরিবর্তন আনতে পারতো না।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মানবজমিনকে বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইনটি সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় আমাদের প্রস্তাবটি গ্রহণ করেনি, প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, সরকারের তরফ থেকে আইন সংশোধন করা না হলে আগের সীমানায় ভোটের প্রস্তুতি নেয়া হবে।

সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে: এর আগে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ ইসি’র কাছে না রাখার প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রস্তাবনায় বলা হয়, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ একটি জটিল ও সময়ক্ষেপণকারী বিষয়, যেখানে বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। নির্বাচন কমিশনের এই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা আছে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। আর আগত নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে অনেক সময়-শ্রম দিতে হবে। তাই আমাদের আকাঙ্ক্ষা যে, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের মতো কঠিন ও কষ্টসাধ্য কাজে সময় ব্যয় করার পরিবর্তে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে সর্বশক্তি নিয়োগ করুক। এজন্য নির্বাচন কমিশনের পরিবর্তে একটি আলাদা সীমানা নির্ধারণ কমিশন গঠনের প্রস্তাব করেছে সংস্কার কমিশন।

নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার: এদিকে রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়েই নির্বাচনী আচরণবিধির একটি খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন। খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন এটি অনুমোদনের জন্য কমিশনে জমা দেয়া হবে। অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধনসহ নির্বাচনের ছয়টি বিষয় নিয়ে গঠিত কমিটি গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একটি সভা করে। সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা জানান।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। খসড়াটি চূড়ান্ত করে আমরা কমিশনে প্লেস করবো, কমিশন অনুমোদন দিলে প্রকাশ হবে। আনোয়ারুল ইসলাম বলেন, সংস্কার কমিশনের বিধি নিয়ে যে প্রস্তাবগুলো রয়েছে, যেমন-স্থানীয় সরকার নির্বাচনসহ নতুন কিছু বিষয় আমরা ইনকরপোরেটে করার উদ্যোগ নিয়েছি। এটি একটি চমৎকার আচরণবিধিমালা হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রচারণায় পোস্টার থাকছে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবটা অনেকটা এরকম।

আমরা সংস্কার কমিশনের প্রস্তাবকে ভালোই মনে করছি। খসড়া আচরণবিধিতে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের অলমোস্ট সবগুলোই আমরা আচরণবিধির খসড়ায় ইনকরপোরেটে করেছি।

আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা ভালো প্রশ্ন। আমরা পরবর্তীতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে এ নিয়ে বসবো। অবস্থাই (পরিস্থিতিই) আমাদের বলবে কী করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমাদের তো প্ল্যান আছে কবে কি করবো। এই যে আমরা মিটিং করছি। এটাও প্ল্যানিংয়ের অংশ।

জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

    ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

    প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর

    বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

    দক্ষিণ আজমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

    মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপি’র মাতা র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    খিলক্ষেতের বাসা থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ: বোনের লাশ নিয়ে যেতে ভাইকে ভিডিও পাঠালেন স্বামী

    দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

    স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

    খিলক্ষেতের ৩০০ ফিটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই: গাড়ি, ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৩


    • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৮
      সূর্যোদয়ভোর ৬:৪৪
      যোহরদুপুর ১২:৫৪
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:০৪
      এশা রাত ৮:২০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।