আজ সোমবার | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:০৪

শিরোনাম :

সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ৬ জনকে হত্যা:প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল

প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

ঢাকা : ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ৬ জনকে হত্যার মামলায় চিফ প্রসিকিউটর বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থা।

গতকাল ২০ এপ্রিল এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিই প্রথম দাখিল করা কোনো তদন্ত প্রতিবেদন এবং আশা করি এই প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে প্রথম ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) হিসেবে দাখিল করা হবে।’

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থার দেয়া তদন্ত প্রতিবেদনটি ৯০ পৃষ্ঠার। এই তদন্ত করতে তদন্ত সংস্থার সময় লেগেছে ৬ মাস ১৩ দিন। এই তদন্ত প্রতিবেদনে ৭৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি রিপোর্ট, ২টি অডিও, বই ও রিপোর্ট ১১টি ও ৬টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনকে। এদের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

এই তদন্ত প্রতিবেদনের অভিযোগে বলা হয়েছে যে, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, শহীদ মো. ইয়াকুব, শহীদ মো. রাকিব হাওলাদার, শহীদ মো. ইসমামুল হক ও শহীদ মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়।

গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। জাজ্বল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।(বাসস)

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব

    ঢাকা বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক অজ্ঞান পার্টির মূলহোতা আটক

    জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক।

    জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

    মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আব্দুস সালাম আজাদ এমপি,কামরুজ্জামান রতন এমপি এবং মীর সরফত আলী সপুর শোকবার্তা

    নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই:রাঙামাটিতে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

    খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে- আসাদুল হাবিব দুলু এমপি

    প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    অপরাধীদের ক্রাইম জোন: টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক বুলবুল

    সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    ৫০ নং ওয়ার্ড আজমপুর এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শনে ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন : কাজের ধীর গতিতে অসন্তোষ

    পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

    হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক উত্তরায় : “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

    সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

    সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সড়ে দাড়িয়েছেন আঞ্জুমান আরা লিমা

    হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান

    বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় জিয়াউর রহমানের খননকৃত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

    সরকার ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প গ্রহণ করেছে


    • সোমবার, ১৮ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫১
      সূর্যোদয়ভোর ৬:১৫
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৩৫
      এশা রাত ৮:৫৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।