আজ শনিবার | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২৮

ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বনানী লেক, বারিধারা লেক ও নড়াই নদীর পানি ও দু’পাড়ের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না।
লেক ও খালের পাড়ে সাইকেল লেন, হাঁটার পথ, শিশু পার্ক, উন্মুক্ত ব্যামাগার ও বৃক্ষ রোপণ করে সবুজায়ন করার প্রস্তাব দিয়েছে চীনের এই প্রতিষ্ঠানটি।
আজ বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়নার প্রতিনিধিরা ডিএনসিসির প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
এ সময় ডিএনসিসির প্রশাসক বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে শহরে থাকা নদী, খাল ও লেকের পানি পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে হবে।
সাক্ষাৎকালে ডিএনসিসির প্রশাসকের প্রস্তাবে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না ঢাকা উত্তরের ল্যান্ডফিলে স্তূপ করে রাখা বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহায়তায়ও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।(বাসস)
শনিবার, ২ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৩ |
| সূর্যোদয় | ভোর ৬:২৪ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:২১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৭ |
| এশা | রাত ৮:৪৮ |