আজ শনিবার | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪০

শিরোনাম :

‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানকে সাথে নিয়ে লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে আজ সকাল সাড়ে ১০ টায়।

প্রকাশ: ৫ মে, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে আসছেন প্রায় ১৭ বছর পর। লন্ডন যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীরা সময়ে সময়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করেছেন। লন্ডনে চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন এই বার্তায় আবেগ কাজ করছে নেতাকর্মীদের মাঝে। তারা উৎফুল্ল, উচ্ছ্বসিত। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান দীর্ঘ সময় পর দেশে আসছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তার এই ফেরা নিয়েও স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। গতকাল বাংলাদেশ সময় রাত নয়টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে পৌঁছে দেন তারেক রহমান। মা’কে বিদায় জানানোর সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় খালেদা জিয়াকে। তিনি সবার সঙ্গে শুভেচ্ছ বিনিময় করে বিমানে ওঠেন। কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে আজ সকাল সাড়ে ১০ টায়।

ওদিকে বিএনপি চেয়াপারসনের গুলশানের বাসা ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে। দেশে ফিরে তিনি এ বাসায় উঠবেন। অন্যদিকে জুবাইদা রহমান ধানমণ্ডিতে বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন। তার জন্য নতুন করে বাসার আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।

সোমবার লন্ডনে স্থানীয় সময় ২টা ১০ মিনিটে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মা’কে নিয়ে বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিটে বিমান বন্দরে পৌঁছান।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন লন্ডন যাওয়ার জন্য। একই এয়ার এম্বুলেন্সে তিনি ঢাকা ফিরছেন। এয়ার এম্বুলেন্সে কাতারের আমীরের একটি মেডিকেল টিমও থাকবে। এছাড়া খালেদা জিয়ার ফেরার সফরে সঙ্গী রয়েছেন ১৪ জন।

বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার এম্বুলেন্সটি রওনা দেয়। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় পৌঁছানোর কথা।

খালেদা জিয়ার জন্য প্রস্তুত ‘ফিরোজা’: সরজমিন দেখা গেছে, গুলশান-২ এর ৭৯-নং সড়কের ১নং বাড়িটি ‘ফিরোজা’। চারদিকে দেয়াল ঘেরা, সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ। পালাক্রমে পাহারা দিচ্ছে পুলিশ এবং চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ-এর সদস্যরা। বাসায় ভেতরে ফুলের গাছের টব ও গাছের ডাল কাটা হচ্ছে। ছিটানো হচ্ছে পানি।

ফিরোজায় দায়িত্বরত সিএসএফ-এর সদস্যরা জানান, ইতিমধ্যে বাসার ভেতরের সব কক্ষগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। সামনের সবুজ আঙিনায় ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের স্বজনরা সব কিছু তদারকি করেছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি।

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত ‘মাহবুব ভবন’: ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বরে স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। ধানমণ্ডির মাহবুব ভবনে তিনি থাকবেন। এ ভবনে জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু বসবাস করেন।

জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ বাহিনী প্রধান প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাসা ধানমণ্ডির ৫ নং সড়কে এই ‘মাহবুব ভবন’।

সরজমিন দেখা গেছে, ছোট মেয়ে জুবাইদা রহমান ঢাকায় এসে বাবার বাসায় উঠবেন বলে বাসার নিরাপত্তা ও সাজসজ্জা করা হয়েছে। বাসার সাজ-সজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি-বিদ্যুৎ-গ্যাস, জেনারেটর প্রভৃতি কাজও শেষ হয়েছে। যদিও ‘মাহবুব ভবন’ আগেই এমনিতেই পরিপাটি, পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। তারপরও জুবাইদা রহমানের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসার ভেতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা হয়েছে। বাসার চারপাশে দেয়ালের উপরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই বাসার চারপাশে দেয়াল রয়েছে। বাসার আঙ্গিনায় সামনের দিকে রয়েছে ফুলের বাগান। আছে নিরাপত্তাকর্মীদের জন্য গার্ডরুম। নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ’র সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সরজিমন আরও দেখা গেছে, ইতিমধ্যে মাহবুব ভবনে ৩ জন গানম্যান নিয়োজিত করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ’র সাবেক একজন মেজরসহ ৮ সদস্য ২৪ ঘণ্টাই জুবাইদা রহমানের নিরাপত্তার নিয়োজিত থাকবেন বলে বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

’আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জুবাইদা রহমান ধানমণ্ডির বাড়িতে উঠবেন, এজন্য সেখানে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

১৭ বছর আগে তারেক রহমানেরে সঙ্গে জুবাইদা রহমান দেশ ছেড়েছিলেন একমাত্র মেয়ে জায়মা রহমানকে নিয়ে। এক-এগারোর সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকারের রোষানলে পড়েছিলেন স্বামীর সঙ্গে ডা. জুবাইদাও।

২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়া পরে শেখ হাসিনার সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। লন্ডন যাওয়ার পরে জুবাইদা ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ওদিকে দলীয় সূত্র জানিয়েছে, জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু গত কয়েকদিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার একটি অপারেশন হবে। এই সময়ে তিনি মেয়েকে পাশে চাইছেন। সূত্র জানায়- সব মিলিয়ে মাস খানেক ঢাকায় অবস্থান করতে পারেন জুবাইদা রহমান।

অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি: খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিক-নির্দেশনা দিয়েছে বিএনপি। ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, মঙ্গলবার এসএসসি’র পরীক্ষা আছে একটা সাবজেক্টে, যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পথ দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন। আমি সকলকে অনুরোধ করতে চাই, রাস্তার ওপরে যেন কেউ না দাঁড়ায়। যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাথে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতাকর্মীরা যাতে জাতীয় ও বিএনপি পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন, এটা আমরা নির্দেশনা দিয়েছি।

মির্জা ফখরুল বলেন, পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। যারা ট্রাফিকের সঙ্গে জড়িত আছেন তাদের প্রতি আমি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের কাছে আমি আবেদন রাখতে চাই, কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘ্নিত না করেন, পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে যেন বাধায় না পড়ে সেই ব্যাপারে সকলকে নজর রাখতে হবে। আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করবো যাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে কোনো অসুবিধা না হয়।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রবাসের সংবাদ রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার

    চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি”

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

    আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

    উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,ভিকটিম উদ্ধার : চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার

    ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

    সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার:সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী*

    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন


    • শনিবার, ২০ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১২
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৮
      এশা রাত ৯:১৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।