আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ – আমিনুল হক

প্রকাশ: 15 May, 2025 2:36 pm

নিজস্ব প্রতিবেদক: “একটি অনির্বাচিত সরকার মানবিক করিডরের নামে সিদ্ধান্ত নিচ্ছে—যার পেছনে জনগণের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেই” বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এসময় আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারই নিয়ে থাকে, কিন্তু আপনারা এদেশের নির্বাচিত সরকার না। আপনাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিসহ সকলেই
আপনাদেরকে সমর্থন দিয়েছে।

এসময় অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনাদের কাছে সকলেই আশা করে আপনারা নিরপেক্ষ ভাবে এদেশের জনগণের মতামত নিয়ে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আপনারা সিদ্ধান্ত নিবেন।
তবে মানবিক করিডোরের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেটা আমাদের দেশের জন্য হুমকি স্বরুপ হয়ে দাঁড়ায়।

একটি মহলকে উদ্দেশ্য করে তিনি বলেন,
আপনাদের ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। ক্ষমতার মোহে আপনারা সরকারে ও আছেন আবার নতুন দল ও করেছেন। দুই দিকেই আপনারা সুবিধা নিচ্ছেন।

একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না তার প্রমাণ আমরা গত ৯ মাসে দেখেছি উল্লেখ করে আমিনুল হক বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলার দিনদিন অবনতি ঘটছে, অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে জনগণের সমর্থন ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই, সংস্কারের বিপক্ষে নই। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নির্বাচন কে পিছানোর অপচেষ্টা চলছে। এটা এদেশের মানুষ কখনোই মেনে নিবে না।

বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এদেশের মানুষ গত ১৭ বছর যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মূল উদ্দেশ্য- বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করা। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারে নাই। অবৈধ স্বৈরাচার সরকার তারা তখন নিজের মত করে ক্ষমতায় বসেছিল।

আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা দৃঢ় ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। দেশের জনগণ কি চায়? জনগণের মতামত নেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল কি চায়? তাদের মতামত নিয়ে আপনারা দ্রুত সময়ের ভিতরে আগামী ডিসেম্বরের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মোঃ আশরাফুজ্জাহান জাহান, নূরুল হক ভূইয়া নূরু, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হাজী নাসির উদ্দীন প্রমুখ।

শাহআলী থানা বনাম গুলশান থানার মধ্যকার খেলা ড্র এবং উত্তরা পশ্চিম থানা বনাম বানানী থানার মধ্যকার খেলায় বনানী ২-১ গোলে জয়ী হয়।

খেলাধুলা রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার

    চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি”

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

    আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ


    • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৫
      সূর্যোদয়ভোর ৬:১৩
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।