আজ | | | |

শিরোনাম :

বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন

প্রকাশ: 17 May, 2025 6:15 pm

আসছে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হওয়ার পথে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে এরপর। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে কমিশন নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করবে। যা জুলাই চার্টার হিসেবে ঘোষণা হতে পারে। এ লক্ষ্য নিয়েই কমিশন কাজ করছে। যদিও এই সময়ে সব দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর মতামতকে এক জায়গায় নিয়ে আসাটা বড় চ্যালেঞ্জের মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই চ্যালেঞ্জ সামনে রেখেই তারা এগোচ্ছেন এবং দলগুলো ইতিবাচক থাকলে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ ঘোষণা করে তারা দায়িত্ব শেষ করতে চান। যদিও এই কমিশনের মেয়াদ ১৫ই আগস্ট পর্যন্ত। কমিশন ইতিমধ্যে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে। লিখিত মতামত জমা দেয়ার পর আলোচনায় বসে অনেক বিষয়েরই পরিবর্তন এসেছে। আলোচনার অগ্রগতি হচ্ছে এবং আশাবাদী কমিশন। দ্বিতীয় দফার বৈঠকে বিষয়ভিত্তিক আলোচনা হবে। দলগুলোর ঐকমত্যের বিষয়গুলো তালিকা আকারে করে তার ওপরে বাকি দ্বিমত, ভিন্নমতসহ যাবতীয় বিষয়গুলো নিয়ে ঐকমত্য সৃষ্টির জন্য আলোচনা হবে। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে তত দ্রুত জাতীয় সনদ ঘোষণা করা হবে। জাতীয় সনদ ঘোষণা হলে সরকার নির্বাচনের দিকে যাত্রা শুরু করতে পারবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন সংশ্লিষ্টরা।

মতপার্থক্যের কেন্দ্রে এনসিসি গঠন: আলোচনার প্রাথমিক ধাপে অনেক ইতিবাচক অগ্রগতি হলেও, কিছু স্পষ্ট মতবিরোধও উঠে এসেছে। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন নিয়ে বিএনপি একমত নয়। দলটির মতে, এই কাঠামো বর্তমান বাস্তবতায় গ্রহণযোগ্য নয়। এটার চর্চা এদেশে আগে কখনো ছিল না। একইভাবে জামায়াতে ইসলামী এনসিসি গঠনের প্রয়োজনীয়তা স্বীকার করলেও এর কাঠামো ও কার্যকারিতার ক্ষেত্রে কিছু ‘মূলগত সংশোধনের’ দাবি জানিয়েছে। এ ছাড়া বেশির ভাগ রাজনৈতিক দলগুলো এনসিসি গঠনের পক্ষে মতামত দিয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংসদীয় সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করতে এনসিসি গঠন জরুরি বলে মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, এনসিসি নিয়ে আমরা একাধিক ধরনের মতামত পেয়েছি। আলোচনার মাধ্যমে যতটা প্রিন্সিপালে দাঁড় করানো যায়। যেমন উচ্চকক্ষ বিষয়ে কমবেশি সব দলই একমত। কিন্তু কীভাবে তৈরি হবে এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমাদের সকলকে কিছু ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে।

জুলাই আন্দোলনের পর ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী দলগুলোসহ বেশকিছু রাজনৈতিক দল এনসিসি এবং মৌলিক সংস্কারের পক্ষে।

সংকটময় রাজনীতিতে ঐকমত্যের খোঁজ: দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) উদ্যোগে সংলাপের আয়োজন জাতীয় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। বিগত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ, সহিংসতা এবং পারস্পরিক দোষারোপের রাজনীতির মধ্যে এই সংলাপ এক ধরনের আশাবাদ জাগিয়েছে। উদ্দেশ্য একটাই গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করা ও একটি গ্রহণযোগ্য নির্বাচনী কাঠামো প্রতিষ্ঠা। জাতির কাঙ্ক্ষিত স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে জাতীয় সনদ তৈরি করা।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার মানবজমিনকে বলেন, প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষের দিকে। এখন আমরা একমত, ভিন্নমত, আংশিক একমত যে বিষয়গুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় চূড়ান্ত একটা জাতীয় সনদ দাঁড়াবে বলে আশা করছি। আমরা আলোচনা শেষ করে নির্বাচনের দিকে ধাবিত হতে চাই। এটা নির্ভর করবে রাজনৈতিক দলের ওপর। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার সিদ্ধান্ত নিবেন। আমরা আমাদের কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করছি। এটা বহুলাংশে নির্ভর করবে রাজনৈতিক দলের ওপর।

এনসিসি গঠন প্রসঙ্গে তিনি বলেন, অনেক দলই একমত। আমরা জানলাম কে কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত। পরবর্তীতে এখন একমত, দ্বিমতের ঊর্ধ্বে একটা ঐকমত্যের চেষ্টা করবো। আমরা জাতীয় সনদ জুলাইতেই করতে চাই। কিন্তু এটা নির্ভর করবে রাজনৈতিক দলের ওপর। রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছালে নির্বাচনী যাত্রা শুরু হতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান মানবজমিনকে বলেন, আলোচনা আগেই শেষ হওয়ার কথা ছিল। দু’একটি রাজনৈতিক দলের সুবিধা অনুযায়ী পেছানো হয়েছে। আগামী সপ্তাহের প্রথম পর্যায়ে এটা শেষ হবে। অনেকগুলো ক্ষেত্রেই ঐকমত্য আছে, কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত আছে এবং আংশিক মতামত আছে। যে জায়গাগুলোতে দ্বিমত, ভিন্নমত রয়েছে দলগুলোর সঙ্গে এগুলো নিয়ে আবার আলোচনা করা হবে সার্বিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে। তারপরেও যে বিষয়গুলো থাকবে সেগুলো হয়তো ওভাবেই থাকবে, সেটা নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ মানবজমিনকে বলেন, আমাদের মেয়াদ আগস্টের ১৫ তারিখ পর্যন্ত। আমাদের লক্ষ্য-চেষ্টা আমরা জুলাইয়ে শেষ করতে চাই। এখন আমরা দলগুলোর সঙ্গে আলাদা আলাদা প্রাথমিক আলোচনা শেষ করেছি। অগ্রগতি হচ্ছে, আমরা আশা করছি জুলাই মাসের মধ্যেই কাজটা শেষ করতে পারবো। আমরা দ্বিতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক আলোচনা করবো।সূত্র : মানবজমিন

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

    পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


    • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৬
      সূর্যোদয়ভোর ৬:৫১
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৪:১০
      মাগরিবসন্ধ্যা ৬:৪২
      এশা রাত ৭:৫৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।