আজ | | | |

শিরোনাম :

‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন – মোস্তফা জামান

প্রকাশ: 18 May, 2025 3:47 pm

নিজস্ব প্রতিবেদক:ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নয়, খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।

আজ রবিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দক্ষিণখান থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ করেন।

মোস্তফা জামান বলেন, গত ১৭ বছর তারেক রহমান বিদেশে বসে যে নেতৃত্ব দিয়েছেন, তা শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত হয়।

আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে তারা দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে তিনি তার বক্তব্যে বলেন, আমরা আশা করবো বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে খেলাধূলা আগের মত ফিরে আসবে। খেলাধূলায় কোনো দলীয় ও রাজনীতিকরণ থাকবে না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

দেশ বাঁচাতে ফ্যাসিবাদ সমূলে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে সমূলে উৎখাত করতে হবে। ফ্যাসিবাদরা মাথাচারা দেওয়ার পাঁয়তরা করছে। ফ্যাসিবাদদের কোনো সুযোগ দেয়া যাবে না। দেশ বাঁচাতে ফ্যাসিবাদ সমূলে উৎখাতের কোনো বিকল্প নেই।

গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে আমাদের প্রিয় নেত্রি বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছিল। স্বৈরাচারের দুঃশাসনের সময়কালে বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে থাকতে পারেনি।

খেলাধুলা প্রসঙ্গ টেনে এস এম জাহাঙ্গীর বলেন, গত দেড় দশকে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে আমরা মুক্ত পরিবেশে কখনও কোনো খেলাধূলার আয়োজন করতে পারিনি। ইনশাআল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজ আমরা মুক্ত পরিবেশে স্বাধীন ভাবে খেলাধুলাসহ সব কিছুই করতে পারছি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, যুগ্ম আহবায়ক ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, আলী আকবর আলী, মোঃ আশরাফুজ্জাহান জাহান, রফিকুল ইসলাম খান মেম্বার, হাজী নাসির উদ্দীন, আহসান হাবীব মোল্লা, দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম,রিপন হাসান খন্দকার, থানা আহবায়ক কমিটি সদস্য আব্দুল আলী, উত্তরখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সুলতান মাহমুদ বকুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বেপারি, আদাবর থানা বিএনপি আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উত্তরাপশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, মোঃ জালাল আহমেদ, আদাবর থানা ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।

খেলায় উত্তরখান থানা ১-০ গোলে দক্ষিণখান থানা কে পরাজিত করে।

খেলাধুলা রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


    • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৯
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:০১
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।