আজ | | | |

শিরোনাম :

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল

আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশ: 1 June, 2025 6:20 pm

সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকের মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সংস্কার ইস্যুতে বৈঠক হলেও রাজনৈতিক দলগুলো বৈঠকে নির্বাচন বিষয়ে আলোচনা করতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। যদিও আজকের বৈঠকে একসঙ্গে সব দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে জানানো হয়েছে। শুরুতে তিনি বক্তব্য দিতে পারেন। পরে দলগুলোর নেতারা কথা বলবেন।

বৈঠকে আমন্ত্রণ পাওয়া পাঁচটি রাজনৈতিক দলের নেতা মানবজমিনকে জানিয়েছেন, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা মঙ্গলবার দ্বিতীয় পূর্বে বৈঠক করবেন। এই ইস্যুতে একদফা বৈঠক এর আগেও হয়েছে। সেই বৈঠক থেকে প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের বিষয়ে মানবজমিনকে বলেন, আমরা মনে করি, আরও আগে পদক্ষেপ নেয়া উচিত ছিল। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো আমরা বাস্তবায়ন চাই। রাজনৈতিক দলগুলোর আদর্শ ভিন্ন, সুতরাং সবাই সব বিষয়ে একমত হবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মানবজমিনকে বলেন, এটা বৈঠকের চেয়ে আনুষ্ঠানিকতা বেশি। নির্দিষ্ট কোনো অগ্রগতি নেই। রাজনৈতিক বিভাজন ও অচলাবস্থা থেকে উত্তরণের কোনো পথ নেই। মঙ্গলবার বৈঠকে নির্বাচনের রোডম্যাপ সুনির্দিষ্ট করার সুযোগ আছে। আমরা আশা করি, বৈঠকে প্রধান উপদেষ্টা এই বিষয়ে আশ্বস্ত করবেন যে, ডিসেম্বরেই নির্বাচন। সরকার যে জুন মাসে চাচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা নেই। সুতরাং বৈঠকে আমাদের প্রত্যাশা, অচলাবস্থা অবসানে নির্দিষ্ট পদক্ষেপ নেবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মানবজমিন বলেন, আমাদের জানানো হয়েছে, এটা দ্বিতীয় পর্যায়ের বৈঠকের উদ্বোধন। বৈঠকে গেলে আমরা বুঝতে পারবো। এরপরে আমাদের যে পরামর্শ এবং ভূমিকা, সেটা আমরা রাখবো।

ওদিকে ছয় সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আজ শুরু হচ্ছে। বৈঠকে ৩২টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন। এর মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। গত ২০শে মার্চ থেকে ১৯শে মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কমিশন। তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য হয়েছে। দ্বিতীয় দফার এই বৈঠক হবে বিষয়ভিত্তিক বলে জানিয়েছে কমিশন। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য পোষণ করেনি সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মানবজমিনকে বলেন, নির্বাচন, সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবো আমরা। কি কি সংস্কার হয়েছে, কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে, সে বিষয় আমরা জানতে চাইবো। আর আমরা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পরে নির্বাচনের পক্ষে মতামত দিয়েছি।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মানবজমিনকে বলেন, আশা করি, অন্তর্বর্তী সরকার বৈঠকে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানাবে। দ্রুত নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার কথা আমরা বলবো।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মানবজমিনকে বলেন, নির্বাচন, সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবো আমরা। আমরা সেপ্টেম্বরে নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং ডিসেম্বরের জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছি। আর সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, সে বিষয়ে সনদ তৈরি করে ঘোষণা করতে আমরা পরামর্শ দেবো।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দক্ষিণখানের নারী ডেন্টিস্ট খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করলো পুলিশ!জামিন নাদিয়ে কারাগারে পাঠালো আদালত

    ৫ আগস্টের স্মরণসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন

    জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন লালমনিরহাটের বিএনপি নেতা!

    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

    বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন

    এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী

    নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

    দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব

    যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন

    ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন

    চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত সন্ত্রাসী এবং বড় সাজ্জাদ বাহিনীর কিলিং স্কোয়াডপ্রধান রায়হান ছাদ থেকে লাফ দিয়ে পালাল

    চার কোটি টাকা ব্যয়ে চার বছর ধরে নির্মাণাধীন একটি সড়ক ও ব্রিজ প্রকল্প উদ্বোধনের আগেই ধসে পড়েছে

    স্বপ্ন যখন সত্যি হয়-রাণীশংকৈলের সেই সহকারী শিক্ষা কর্মকর্তাই এখন উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও)

    কুষ্টিয়ায় আনন্দঘন আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী

    অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে।

    প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল

    শ্রমিক কল্যাণ থেকে জনস্বার্থে সংকট সমাধান—শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার শিমুল বিশ্বাসের

    প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল

    গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু:একদিনে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি

    যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ

    সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

    ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর


    • রবিবার, ২ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৬
      সূর্যোদয়ভোর ৬:২৮
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:৪১
      এশা রাত ৯:০৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।