আজ রবিবার | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৪৮

শিরোনাম :

জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রশ্নপত্র ফাঁস এবং গুজব রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করল বাংলাদেশ ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে বৈঠক  জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ:বগুড়া শহরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জামায়াতের কোনো আপত্তি নেই:নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

প্রকাশ: ৬ জুলাই, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জামায়াতের কোনো আপত্তি নেই জানিয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তবে আমরা যেনতেন একটি নির্বাচন চাই না। তার মতে, একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে।

রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি। সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ পেশাজীবী সংগঠনের নেতারা।

জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেনতেন নির্বাচন চাই না মানে আমরা নির্বাচন চাই না—এ বিষয়টা না কিন্তু। ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেনতেন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না। যেনতেন নির্বাচন যারা করেছে, আমরা তাদেরকে বিতাড়িত করেছি।

যেনতেন নির্বাচন হলে দেশে বিচার ও সংস্কার বৃথা যাবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নায়েবে আমির। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে ঐকমত্যে আসা উচিত এবং একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে হতে পারে এ ব্যাপারে আমরা নিজেদের ভেতরে আলোচনা করতে পারি। আমি মনে করি, এ রকম আলোচনায় আমরা যুক্ত হলে যেসব (মত) পার্থক্য রয়েছে, সেগুলো দূর হয়ে যেতে পারে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের মধ্যে পার্থক্য থাকবে, যেমন আমরা ট্র্যাডিশনাল (গতানুগতিক) নির্বাচনের বিপরীতে পিআর পদ্ধতি চাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে চাচ্ছি, এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের এজেন্ডা আছে। সুতরাং প্রতিটি দলের এজেন্ডায় পার্থক্য হলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন চাচ্ছে না—এগুলো বলাটাই আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে।

সংলাপে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।সূত্র : মানবজমিন

 

নির্বাচনী সংবাদ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

    লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা

    এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের জয়জয়কার: পুরুষ ও নারী দলের দাপুটে পারফরম্যান্স

    বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে খেলার সুযোগ দেয়া হোক:ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি

    থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

    চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫-২০ জন আহত

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

    এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    প্রশ্নপত্র ফাঁস এবং গুজব রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার খোজ-খবর নিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

    ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করল বাংলাদেশ

    মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

    ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে বৈঠক 

    জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ:বগুড়া শহরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার

    লক্ষেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে : ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন


    • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৯
      সূর্যোদয়ভোর ৬:২৮
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২৩
      মাগরিবসন্ধ্যা ৭:২৪
      এশা রাত ৮:৪৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।