আজ | | | |

শিরোনাম :

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল

রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপিই অনুসরণ করে – জরুরি যৌথ সভায় সভাপতির বক্তব্যে আমিনুল হক

প্রকাশ: 16 July, 2025 2:23 pm

বিডি দিনকাল ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র জুলাই পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপিই অনুসরণ করে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’তে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ তুলে ধরে আমিনুল হক বলেন, “রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে। বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কিছু দল ও কিছু ইসলামি দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সরকারের প্রত্যক্ষ মদদে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উদ্দেশ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরাচার হওয়ার প্রতিযোগিতা শুরু হওয়া—এই মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি অন্যায় বা অবিচারকে প্রশ্রয় দেয় না এবং দেবেও না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য ও অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, “তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার নেতৃত্বগুণ ও রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে হবে।”

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে—জনগণই এদেশের সকল ক্ষমতার উৎস। সেই বিশ্বাস নিয়েই আমরা আমাদের প্রতিটি কর্মপরিকল্পনা সাজাতে চাই। কোনো নেতাকর্মীর ভুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কাউকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।”

সভায় তিনি আরও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ১৮ জুলাই, শুক্রবার বিকেল ৩টায় মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিরপুর ১১, ১০ নম্বর গোল চত্বর, কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হবে বিএনপির মৌন মিছিল। এছাড়া ১ আগস্ট উত্তরার পলওয়েল মার্কেটের সামনে জনসভা এবং ৬ আগস্ট বিজয় র‍্যালির কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আমিনুল হক বলেন, “বিভিন্ন এলাকায় মাদকের প্রবাহ বেড়ে গেছে, এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে। এখনই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এর সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বর্তমান কমিটির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মোঃ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টুসহ বিএনপির মহানগর এর অন্যান্য নেতৃবৃন্দ ও থানা, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দক্ষিণখানের নারী ডেন্টিস্ট খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করলো পুলিশ!জামিন নাদিয়ে কারাগারে পাঠালো আদালত

    ৫ আগস্টের স্মরণসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন

    জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন লালমনিরহাটের বিএনপি নেতা!

    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

    বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন

    এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী

    নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

    দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব

    যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন

    ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন

    চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত সন্ত্রাসী এবং বড় সাজ্জাদ বাহিনীর কিলিং স্কোয়াডপ্রধান রায়হান ছাদ থেকে লাফ দিয়ে পালাল

    চার কোটি টাকা ব্যয়ে চার বছর ধরে নির্মাণাধীন একটি সড়ক ও ব্রিজ প্রকল্প উদ্বোধনের আগেই ধসে পড়েছে

    স্বপ্ন যখন সত্যি হয়-রাণীশংকৈলের সেই সহকারী শিক্ষা কর্মকর্তাই এখন উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও)

    কুষ্টিয়ায় আনন্দঘন আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী

    অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে।

    প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল

    শ্রমিক কল্যাণ থেকে জনস্বার্থে সংকট সমাধান—শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার শিমুল বিশ্বাসের

    প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল

    গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু:একদিনে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি

    যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ

    সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

    ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর


    • রবিবার, ২ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৬
      সূর্যোদয়ভোর ৬:২৮
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:৪১
      এশা রাত ৯:০৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।