আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩২

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির অধীনস্থ শীতলমাঠ বিওপির তেপুকুরিয়া গ্রামের সীমান্তে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল আটক করেছে ১৪ বিজিবি টহল দল।
জানাগেছে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান চলিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় আটক করেছে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন, পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
শুক্রবার, ১২ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৩ |