আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার ! হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

পতিত আওয়ামী লীগ প্রভাবশালী সিন্ডিকেটের কবলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় , এদের খুঁটির জোর কোথায় ?

সাইফুল , আসাদুজ্জামান , শাহিনুরদের দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মন্ত্রনালয় এরা গিলে খাবে!সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ বাণিজ্যের একটা অংশ তাদের পতিত আওয়ামী ফান্ডে যায়!

প্রকাশ: 27 July, 2025 4:42 am

বিশেষ প্রতিনিধি :- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এরা করা ? এদের খুঁটির জোর কোথায় ? যাদের দুর্নীতির ফিরিস্তি দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ হয়। পতিত আওয়ামী সিন্ডিকেটের কারণে এদের কেউ ছুঁতে পারে নাই এমন অভিযোগ রয়েছে সর্বত্র। এখন তারা তাদের পুরোনো আওয়ামী কানেকশন থেকে বের হয়ে নতুন সিন্ডিকেটের পথে হাটছে এই চক্র ।

(১) মোঃ সাইফুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা,(২) আসাদুজ্জামান মোড়ল, প্রশাসনিক কর্মকর্তা এবং (৩) মোঃ শাহিনুর ইসলাম কর্মকর্তা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (জি, এস, আনন্দ মোহন কলেজ, মুক্তাগাছা) । নিজেদেরকে সাবেক ছাত্রলীগের নেতা পরিচয়ে এই তিনজন এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের এপিএস তাঁর ভাই মোঃ শাহাবুদ্দিন আহমেদ, ভাতিজি শামীমা সুলতানা হৃদয়, ইয়াসিন আরাফাত পৃথিবী ভাতিজি জামাই মেহরাব হোসেন পাটোয়ারীর সমন্বয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দপ্তর সংস্থায় নিয়োগ, বদলী বাণিজ্যের মহা সিন্ডিকেট গড়ে তোলেন সেই পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের সময়ে। সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, বেগম মুন্নুজান সুফিয়ান ও মোঃ নজরুল ইসলাম চৌধুরী এবং তাঁদের নিকট আত্মীয় স্বজনের সমন্বয়ে এর ছত্র ছায়ায় লুটপাটের মহাউৎসব বানিজ্য করেন।

এই তিন নাটের গুরু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের লুটপাটের হোতা (১) মোঃ সাইফুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা,(২) আসাদুজ্জামান মোড়ল, প্রশাসনিক কর্মকর্তা এবং (৩) মোঃ শাহিনুর ইসলাম কর্মকর্তা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (জি, এস, আনন্দ মোহন কলেজ, মুক্তাগাছা) এদের সেই সময়ের লুটপাটের ফিরিস্তি তুলে “দৈনিক সময়ের আলো” ২০২৪ ইং সালের ১৫ ফেব্রুয়ারি “সিন্ডিকেটের দুর্নীতিতে ডুবছে শ্রম মন্ত্রণালয়” শিরোনামে একটি লিড নিউজ করে ।

একেই সাথে শীর্ষ কাগজ তাদের ১০ম সংখ্যায় ২০২৪ ইং সালের ১২ ফেব্রুয়ারি “শ্রম মন্ত্রণালয়ে সিন্ডিকেট :শোক দিবসের বরাদ্দ নিয়েও দুর্নীতি-লুটপাট” এবং ১২ তম সংখ্যায় ২০২৪ ইং সালের ২৬ ফেব্রুয়ারি “শ্রম মন্ত্রণালয়ে দুর্নীতির সিন্ডিকেট : নিয়োগ বাণিজ্যে মুক্তিযোদ্ধা সনদ ও প্রতিবন্ধী সনদ জালিয়াতি ” শিরোনামে দুই সংখ্যায় দুইটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে । সেই সময় আরো বেশ কয়েকবার বিভিন্ন জাতীয় পত্রিকায় এদের লুটপাটের সিন্ডিকেট বাণিজ্যের সংবাদ প্রকাশ হয় । তাদের অব্যাহত লুটপাটের এবং সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগে বিশেষ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিন্ডিকেট বানিজ্যের দুর্নীতি দমন কমিশন থেকেও তাদের নামে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিল। আওয়ামী পদদলিত থাকার কারণে সেই সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কোন একশন কার্যক্রম করেননি। শুধু নামে মাত্র তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি কোন রিপোর্ট প্রদান করতে পারেননি তাঁদের আওয়ামী প্রভাব এর কারণে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যাবতীয় মালমাল ক্রয় করতে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান দিয়ে ভুয়া বিল ভাউচার চলতো তাঁদের লুটপাট বানিজ্য । মন্ত্রণালয়ের একটি নিরেপক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করলে তাদের সকল অপকর্মের থলের বিড়াল বের হয়ে আসবে ।

বিগত ১৬ বছর আওয়ামী লীগ পরিচয়ে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সিন্ডিকেট ব্যবসা করতো যে ভাবে এখনও তারা পূর্বের মতই বহাল তবিয়তে তাদের অপরাধ তৎপরতা অবলীলায় চালিয়ে যাচ্ছে সম্মিলিত ভাবে ।

এদিকে, মোঃ সাইফুল ইসলাম হাজারীবাগ সহ ঢাকার বিভিন্ন এলাকায় একাদিক ফ্ল্যাট,বাড়ি করেন ও নিজের প্রাইভেট কার গাড়ি ব্যবহার করে চলেন এমন অভিযোগ রয়েছে । এই ব্যক্তি এতই দুরন্ধর যে বর্তমানে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আমান উল্লাহ আমান এর নাম ব্যবহার করে বিএনপি পরিচয় দিয়ে বেড়ায়।

অন্যদিকে মোঃ আসাদুজ্জামান মোড়ল, যাত্রাবাড়ী এলাকায় বাড়ি করে। তাঁরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও নিজের নামে “স্বপ্নীল” নামক প্রতিষ্ঠান খুলে মন্ত্রণালয়ে সকল সাপ্লাই ব্যবসা বানিজ্য করতো এধরনের কয়েকটি পত্রিকায় রিপোর্টে প্রকাশিত হয়েছে।

প্রশ্ন রয়েছে যে , এখনো কি তারা তাদের অপরাধ বাণিজ্য চালিয়ে যাবে অবলীলায় । তাদের রুখার কি কেউ নেই । বিগত স্বৈরাচারী আওয়ামীলীগের সময়ে প্রভাব খাটিয়ে যে ভাবে বিনা বাধায় মন্ত্রনালয়ে সিন্ডিকেট বাণিজ্য চালিয়ে গিয়েছে সেই ভাবে তারা বর্তমানে চালিয়ে যাচ্ছে। যদি এদের দুর্নীতির লাগাম টেনে ধরা নয় হয় তাহলে মন্ত্রনালয় এরা গিলে খাবে । অভিযোগ রয়েছে এদের সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ বাণিজ্যের একটা অংশ তাদের পতিত আওয়ামী ফান্ডে যায় । মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এদের মাধ্যমে যে পাচার হয় না এমন নিশ্চয়তা দেয়া যায় না। এ বিষয় গুলোকে মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্ট সচিব মহোদয় গুরুত্ব সহকারে নিবেন সেই সাথে তাদের শাস্তির ব্যবস্থা জরুরি বলে মনে করছে অভিজ্ঞজনরা।

অপরাধ প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা: সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের

    তুরাগ এলাকায় হানিট্র্যাপ চক্র ডিবির জালে ধরা : সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দরী নারীর প্রোফাইল থেকে আসত প্রেমের প্রস্তাব

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার !

    ছাত্রলীগ নেতার সঙ্গে কক্সবাজার ভ্রমণে ছাত্রদল নেতা মমী আনসারি, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা

    কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত ।

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু


    • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৫
      সূর্যোদয়ভোর ৭:০১
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৮
      মাগরিবসন্ধ্যা ৬:২৪
      এশা রাত ৭:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।