আজ | | | |

শিরোনাম :

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ ঢাকার উত্তরা পশ্চিম ও ভাটার থানা এলাকা হতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটোকৃত ১২ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে এসআরবি-১ দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে : ইউজিসি সদস্য ড. মামুন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার ! হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের টিএমএসএস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন

প্রকাশ: 28 July, 2025 2:21 pm

জিএম রাঙ্গা।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হাসান মারুফ রবিবার বগুড়ায় অবস্থিত স্বনামধন্য আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পরিচালিত মানসিক রোগ, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধ, নিরাময়ে সরকারি ও বে-সরকারি সংস্থার মধ্যে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের এই শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের সংস্থাটি পরিচালিত, নিরাময় কেন্দ্রটি পরিদর্শনের পর মহাপরিচালক কেন্দ্রের কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেয়।

আলোচনা সভায় টিএমএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার মাদকের ভয়াবহতা ও কুফলতা সম্পর্কে নানা পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন “টিএমএসএস দীর্ঘদিন ধরে মাদকাসক্তদের চিকিৎসা সেবা ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।” তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের এই পরিদর্শনকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে বলেন “এটি আমাদের কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে।” মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ টিএমএসএসের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি মাদকাসক্তি প্রতিরোধ ও নিরাময়ে বে-সরকারি সংস্থার ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি এবং এর বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় অন্যদের মধ্যে টিএমএসএস হেলথ গ্র্যান্ড সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে টিএমএসএস’র উপদেষ্টা, পর্ষদ পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা এবং মিডিয়া কর্মীসহ বহুসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এই পরিদর্শনের মধ্য দিয়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কার্যক্রমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে এবং সমাজের এই মারাত্মক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা নতুন গতি পাবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হাসান মারুফ বগুড়ার টিএমএসএস পরিচালিত মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রটি পরিদর্শন করায় টিএমএসএস পরিবারের পক্ষ থেকে সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও বিসিএল গ্রুপের এমডি টি এম আলী হায়দার তাঁর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। মহাপরিচালককে টিএমএসএসের পক্ষ থেকে অভিনন্দিত করায় তিনিও সকলের প্রতি ধন্যবাদ জানান।

বাংলাদেশ রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহম্মেদের নেতৃত্বে ব্যাপক শোডাউন

    আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক হলেন ডা. ইব্রাহিম চৌধুরী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

    ঢাকার উত্তরা পশ্চিম ও ভাটার থানা এলাকা হতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটোকৃত ১২ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে এসআরবি-১

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে : ইউজিসি সদস্য ড. মামুন

    রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা: সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের

    তুরাগ এলাকায় হানিট্র্যাপ চক্র ডিবির জালে ধরা : সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দরী নারীর প্রোফাইল থেকে আসত প্রেমের প্রস্তাব

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার !

    ছাত্রলীগ নেতার সঙ্গে কক্সবাজার ভ্রমণে ছাত্রদল নেতা মমী আনসারি, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা

    কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত ।

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!


    • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৬
      সূর্যোদয়ভোর ৭:০২
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৭
      মাগরিবসন্ধ্যা ৬:২২
      এশা রাত ৭:৩৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।