আজ | | | |

শিরোনাম :

‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

রূপনগরে মতবিনিময়ে আমিনুল হক: “মাদকমুক্ত সমাজ গড়তে দরকার সবার ঐক্য ও আন্তরিকতা”

প্রকাশ: 4 August, 2025 4:40 pm

বিডি দিনকাল ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমাদের সমাজকে নতুন করে গড়ার জন্য, মাদকমুক্ত করার জন্য সকলের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন। যে স্বৈরাচারকে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে রুখে দাঁড়িয়েছি, যার বিরুদ্ধে অনেক নেতাকর্মী গুম-খুন ও হত্যার শিকার হয়েছেন, তার পুনরাবৃত্তি যেন আর কখনও না হয় – সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

সোমবার সন্ধ্যায় রূপনগরে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে আয়োজিত উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের বহু ছাত্র ও নেতাকর্মী রক্ত দিয়ে শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, তা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।”

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আলোচনায় মাদক সমস্যাকে জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে আমিনুল হক বলেন, “মাদক এখন শুধু রূপনগর-পল্লবীর সমস্যা নয়, এটি সারা দেশের সমস্যা। গত ১৭ বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যতই শক্তিশালী হোক, মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তাদের যেন সহজে জামিন না হয়, সে বিষয়েও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলবো।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “শুধু মাদক কারবারিকে দোষ দিলেই চলবে না, নিজের সন্তানদের প্রতিও নজর দিতে হবে। ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমেই আমরা একটি মাদকমুক্ত প্রজন্ম গড়তে পারি।”

দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে স্থানীয় অপরাধীদের বিষয়ে কঠোর বার্তা দিয়ে আমিনুল হক বলেন, “এলাকায় যারা দুষ্কৃতকারী আছে, তারা যতই শক্তিশালী হোক না কেনো, কাউকেই ছাড় দেওয়া হবে না, তারা যদিও আমাদের দলের লোকও হয়। সমাজ পরিবর্তনে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া পরিবর্তন সম্ভব নয়।”

নির্বাচনে জয়ী হলে সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করে এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি – এই এলাকার খেলার মাঠ, ড্রেনেজ, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ।”

আওয়ামী দোসরদের বিচারের হুঁশিয়ারি দিয়ে বক্তব্যের এক পর্যায়ে আমিনুল হক বলেন, “বিএনপিতে আওয়ামী দোসরদের কোনো জায়গা নেই। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা এখনও বসে আছে, তারা আওয়ামী স্বৈরাচারকে সহায়তা করেছে—আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।”

বক্তব্যের শেষ দিকে তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান, “আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকুন। আমরা একসাথে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো।”

উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, আলী আহমেদ রাজু, থানার সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা মোঃ শাহআলম মোল্লা, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সহসভাপতি মোঃ ফুতুন মিয়া, স্বেচ্ছাসেবকদলের সাজেদুল আলম টুটুল, যুবদলের নাঈম হোসেন, ছাত্রদলের কাওসার মল্লিক প্রমুখ।

এরআগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মিরপুর থানার ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়ার সহসভাপতি শহীদ আব্দুল্লাহ কবির স্বরনে স্বরণ সভা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

বিকেলে পল্লবীর ইস্টার্ন হাউজিং এ সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


    • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৯
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:০১
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।