আজ বৃহস্পতিবার | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৫

শিরোনাম :

গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময় স্থানীয় সরকার বিভাগের জরুরি আলোচনা সভায় এবার ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সকল ধূম্রজাল ও সংশয় কেটে গেছে সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর অবিস্মরণীয় ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ক্ষমতায় এলে নিশ্চিত করবো যাতে আরবি বিশ্ববিদ্যালয়সহ কোন শিক্ষাপ্রতিষ্ঠান যেনো কারো দখলে না থাকে: লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান

*মাদরাসা শিক্ষাঙ্গণ যেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের আখড়ায় পরিণত না হয় : সালাহ উদ্দিন আহমদ । # মাদরাসা শিক্ষায় সরাসরি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ করছে জামায়াত : এ এম এম বাহাউদ্দীন

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সঙ্গে লিঁয়াজো কমিটির সভা শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু কোন দলের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এমনভাবে চাপানো ঠিক না, যেটাতে মনে হয় যেন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে। এটা জবরদস্তি। সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। আমরা (বিএনপি) এটার বিরোধী।

নজরুল ইসলাম খান আরো বলেন , আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা চেষ্টা করবো কোন প্রতিষ্ঠানই যেন কোন ধরণের জবরদস্তি না হয়। সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী, যা অনুশীলন করতে চায় তা করতে পারে। আমরা ক্ষমতায় এলে নিশ্চিত করবো যাতে আরবি বিশ্ববিদ্যালয়সহ কোন শিক্ষাপ্রতিষ্ঠান যেনো কারো দখলে না থাকে। শিক্ষার প্রকৃত অগ্রগতি যেন নিশ্চিত হয়।

এর আগে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।

জনমত গঠনে আলেম-ওলামাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মন্তব্য করে নজরুল ইসললাম খান বলেন, আমাদেরর নেতা (জিয়াউর রহমান) বিএনপির প্রতিষ্ঠাতা এমন এক সময়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন এদেশের মানুষেরা এমন একটি রাজনৈতিক দল দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে, ধর্মীয় মূল্যবোধের প্রতি অনুগত থাকবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মনভাব ধারণ করবে। সে কারণে তিনি (জিয়াউর রহমান) সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং মূলনীতিতে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থার কথা বলেছেন। আমরা তাঁরই কর্মী, শহীদ জিয়া যা করেছিলেন পরবর্তীতে তা অন্যরা বদলাতে পারেনি, এরপরে অনেক সরকার এসেছে কিন্তু বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেয়া সম্ভব হয়নি। আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা বাদ দেয়ার চেষ্টা করেছিল কিন্তু সম্ভব হয়নি।

তিনি বলেন, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। আপনাদের হাত দিয়ে প্রতিবছর লাখ লাখ ছেলে-মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তারা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দোয়া চাইতে এসেছি। আমি বিশ্বাস করি আপনাদের দোয়া সহযোগিতা আমাদেও খুব কাজে লাগবে।

স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বিএনপি ইসলামে মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযুক্তকারী দল। এবারও সংস্কার কমিশনে আমার এর পক্ষে অবস্থান নিয়েছি এবং প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমরা মাদরাসা শিক্ষা সম্প্রসারণ চাই, কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির কেন্দ্র হিসেবে পরিণত হোক সেটা চাই না।

সালাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ইসলাম, কোরআন, সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোন আইন প্রণীত হবে না। আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সমস্ত মানুষের সাথে কথা বলেছি। আমরা হাটহাজারী মাদরাসায় গিয়েছিলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবি আমীরের সাথে কথা বলেছি, ছারছীনা পীর সাহেবের সাথে দেখা করেছি, আলিয়া মাদরাসা ধারার যেসকল মুরব্বি আছেন তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি। উদ্দেশ্য একটাই বাংলাদেশের সকল জনগোষ্ঠিকে আমরা একত্রিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না। সবাইকে একত্রে ধারণ করে, বাংলাদেশের গণমুখী চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতাান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করতে চাই। সেজন্য আমরা রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে সকল মতাদর্শের মানুষের সাথে কথা বলেছি। যাতে সবাইকে একসঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সমুন্নত করা যায়, দৃঢ় করা যায়। বিভক্তি নয় আমরা ঐক্য চাই।

বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেন,২০ হাজার দরবার, ২০ হাজার প্রতিষ্ঠান ও ৫৫ লাখ ছাত্র-ছাত্রীর প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। এর আগে মাদরাসা শিক্ষার্থীর সংখ্যা আরো বেশি থাকলেও বিগত আওয়ামী সরকারের মাদরাসা বিরোধী কর্মকাণ্ডের কারণে ছাত্রছাত্রী অনেক কমেছে। তবে এখনো ৫৫ লাখ শিক্ষার্থী আছে এবেং ২০ হাজার প্রতিষ্ঠান আছে।

গত ১০ মাস ধরে মাদরাসা শিক্ষায় জামায়াতে ইসলাম একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মন্তব্য করে জমিয়াত সভাাপতি বলেন, এ দেশের মানুষ নিজেদের অর্থে মাদরাসা শিক্ষা শুরু করেছেন। কোন রাজনৈতিক উদ্দেশ্যে করেননি। ইসলামী ভাবধারা, ইসলামী তাহজিব, তামাদ্দুন, এদেশে ত্বরিকা, তাসাউফ যদি ঠিক থাকে শুধু এ উদ্দেশ্যে এটা করা হয়েছে। মাদরাসাগুলোতে এতো বছর কেউ কেউ রাজনীতি করেছে ব্যক্তিগতভাবে। জমিয়াতুল মোদার্রেছীন সচেতনভাবে চেষ্টা করেছে যাতে কোন ধরণের রাজনীতি করতে না পারে। এতোদিন গোপনে অনেকে অনেক কিছু করছে। কিন্তু গত ১০ মাস ধরে আমরা শঙ্কিত মাদরাসা শিক্ষায় সরাসরি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ করছে জামায়াত। এটা সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়।

তিনি বলেন, একটা রাজনৈতিক উদ্দেশ্যে যদি শিক্ষাক্রম তৈরি হয়, শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাহলে আফগানিস্তানের যে দশা হয়েছে আমাদের এখানেও একই রকম অবস্থা হবে। তাদের (জামায়াত) তৈরী কারিকুলামে মা, শিক্ষার্থী তৈরী করা হচ্ছে। এটা জাতির জন্য অত্যন্ত ভয়ংকর বিষয়।

ইনকিলাব সম্পাদক বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি’কে বলেছি, আপনি জ্ঞানী মানুষ জ্ঞান চর্চা করুন। আপনি দল করবেন না। কিন্তু উনি কথা শুনেননি। ওরা (জামায়াত) পুরো মাদরাসা বোর্ডকে দলের আখরা বানিয়েছে। মাদরাসা অধিদপ্তরও ঐ দলের দখলে। আমরা চাই বিএনপি ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক, বাংলাদেশের একটা অভিভাবক, তাদের দায়-দায়িত্ব আছে। শুধু মাদরাসা শিক্ষা না কোন শিক্ষাই যেন নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণে না থাকে। আর মাদরাসায় যাতে কোন রাজনীতি না হয়। মাদরাসা আমরা ইসলামি ছাত্র শিবির এমনকি ছাত্রদলও চাই না। দ্বীনের প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটুকু চর্চা হবে। ব্যক্তিগতভাবে রাজনীতি করবে, ভোট দিবে, এটা তাদের অধিকার।

এ এম এম বাহাউদ্দীন বলেন, আপনারা (বিএনপি নেতৃদ্বয়) নিশ্চিন্তে থাকুন, এদেশের আলেম-ওলামাগণ, ২০ হাজার দরবার, ৫৫ লাখ ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক সকলে মিলে সহিহ ইসলামের পক্ষে যারা থাকবে, ইসলাম নিয়ে যারা রাজনীতি যারা না তাদের সাথে থাকবে। তাদের পেছনে এদেশের লাখ লাখ হাক্কানী আলেম-ওলামাদেও পাশাপাশি কোটি কোটি ভোটারও থাকবে। স্বাগত বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। এসময় জমিয়াতের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময়

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    স্থানীয় সরকার বিভাগের জরুরি আলোচনা সভায় এবার ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সকল ধূম্রজাল ও সংশয় কেটে গেছে

    সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা: রাজধানীর গেন্ডারিয়ায় যুবক খুন : প্রধান আসামি বাঘা র‌্যাবের হাতে গ্রেফতার

    ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর অবিস্মরণীয় ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী, আগামী এক বছরের মধ্যে প্রকল্প সমাপ্তের নির্দেশ

    জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর রয়েছে টেকসই, বাস্তবসম্মত ও যুগান্তকারী কর্মপরিকল্পনা: মাহদী আমিন

    ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান ও চীনেও ভূমিকম্প অনুভূত

    বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার

    নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    চান্দিনায় ডাকাতি করে পালানোর পথে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা

    ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট,তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট :রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা

    শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ

    নওগাঁর পত্নীতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    লালমনিরহাটের একাধিক সীমান্তে পুশইনের চেষ্টা; বিজিবি’র প্রতিরোধ

    চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে —–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী


    • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৩
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৫
      এশা রাত ৯:১৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।