আজ | | | |

শিরোনাম :

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল

যারা ’৭১-এ ফিরতে চায়, তারা ’২৪-এর বাস্তবতাকেই অস্বীকার করছে:নাহিদ ইসলাম

প্রকাশ: 8 August, 2025 6:25 pm

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৭১ থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসেবে তা সম্মানিত হবে, তবে আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না।’ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম লিখেছেন, ‘আমরা আগেও বলেছি-চব্বিশ আসলে একাত্তরেরই ধারাবাহিকতা। ১৯৭১ সালের যে আকাঙ্ক্ষা ছিল- সমতা, মর্যাদা ও ন্যায়বিচার- তা নতুন করে নিশ্চিত হয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে।’

অভিযোগ করে তিনি লেখেন, ‘মুজিববাদ’ ১৯৭১-কে ভারতীয় বয়ানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছিল, যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সেই বয়ান ভেঙে দিয়ে দেশকে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ করেছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের পর জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্ম-যারা এই লড়াইয়ে অংশ নিয়ে বিজয়ী হয়েছে। আমরা একাত্তর থেকে অগ্রসর হয়ে এসে পৌঁছেছি চব্বিশে। এখন যারা ‘একাত্তরের পক্ষে বা বিপক্ষে’-এই পুরনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইছে, তারা দেশকে সেকেলে কাঠামোয় টেনে নিচ্ছে।’

‘কিন্তু আমরা চব্বিশ থেকে নতুন শুরু চাই- যেখানে এই অভ্যুত্থান থেকে উদ্ভূত মূল্যবোধ ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। মুজিববাদসহ সব ধরনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা এখন রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার অন্যতম দায়িত্ব’, যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘একাত্তর থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসেবে তা সম্মানিত হবে, কিন্তু আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না। যেমন ১৯৪৭-এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তবে তা রাজনৈতিক হাতিয়ার নয়, তেমনি একাত্তর থাকবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য হবে না।’

তিনি আরও বলেন, ‘এর মানে এই নয় যে আমরা অতীতের ঘটনা নিয়ে আলোচনা করবো না- বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় ঐতিহাসিক প্রশ্নগুলোর সুষ্ঠু সমাধান সম্ভব হবে। রাজনীতি এখন হতে হবে চব্বিশের মূল্যবোধ ও আদর্শের ওপর ভিত্তি করে।

এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘যারা আবার একাত্তরে ফিরে যেতে চায়, তারা চব্বিশের রাজনৈতিক বাস্তবতাকেই অস্বীকার করছে। ২০২৪ সালের অভ্যুত্থান অনেক রাজনৈতিক দল ও শক্তির জন্য ছিল এক ধরনের প্রায়শ্চিত্ত, যাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তা সম্ভব হয়েছে। কিন্তু পুরনো আদর্শিক দ্বন্দ্বে ফিরে গেলে সেই প্রায়শ্চিত্তের মূল্য হারিয়ে যাবে। পুরনো দ্বৈত রাজনৈতিক কাঠামো পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ নেই- এটাই এখন আমাদের দায়িত্ব।’

২০২৪ সালের আন্দোলনের প্রকৃতি তুলে ধরে তিনি লেখেন, ‘এটি কোনো প্রতিশোধের লড়াই ছিল না; বরং জাতীয় ঐক্য ও সংহতির একটি মঞ্চ। এর চেতনা ভবিষ্যৎ গঠনে- যা গড়ে উঠবে ঐকমত্য, সহানুভূতি ও সমবায়ের ভিত্তিতে, প্রতিশোধের রাজনীতির নয়।’

নাহিদ ইসলাম সতর্ক করে দেন, ‘মনে রাখতে হবে, চব্বিশ কোনো প্রতিশোধের আন্দোলন ছিল না। যারা এটিকে প্রতিশোধের হাতিয়ার বানাতে চায়, তারা এর প্রকৃত চেতনা বিকৃত করছে।’

রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দক্ষিণখানের নারী ডেন্টিস্ট খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করলো পুলিশ!জামিন নাদিয়ে কারাগারে পাঠালো আদালত

    ৫ আগস্টের স্মরণসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন

    জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন লালমনিরহাটের বিএনপি নেতা!

    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

    বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন

    এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী

    নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

    দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব

    যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন

    ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন

    চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত সন্ত্রাসী এবং বড় সাজ্জাদ বাহিনীর কিলিং স্কোয়াডপ্রধান রায়হান ছাদ থেকে লাফ দিয়ে পালাল

    চার কোটি টাকা ব্যয়ে চার বছর ধরে নির্মাণাধীন একটি সড়ক ও ব্রিজ প্রকল্প উদ্বোধনের আগেই ধসে পড়েছে

    স্বপ্ন যখন সত্যি হয়-রাণীশংকৈলের সেই সহকারী শিক্ষা কর্মকর্তাই এখন উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও)

    কুষ্টিয়ায় আনন্দঘন আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী

    অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে।

    প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল

    শ্রমিক কল্যাণ থেকে জনস্বার্থে সংকট সমাধান—শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার শিমুল বিশ্বাসের

    প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল

    গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু:একদিনে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি

    যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ

    সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

    ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর


    • রবিবার, ২ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৬
      সূর্যোদয়ভোর ৬:২৮
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:৪১
      এশা রাত ৯:০৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।