আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন করে আমরা দেখছি, অন্য চেতনা ধর্মের নামে যে, রুকন না হলে চাকরি করতে পারবে না:জাতীয় প্রেস ক্লাবে রিজভী

আমি এমনও শুনেছি, ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি, তিনি তার কর্মকর্তা ও কর্মচারীদেরকে বলেছেন, তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না, এটা একদম সত্য কথা।

প্রকাশ: 16 August, 2025 4:12 pm

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, ‘আমি এমনও শুনেছি, ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি, তিনি তার কর্মকর্তা ও কর্মচারীদেরকে বলেছেন, তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না, এটা একদম সত্য কথা। আজকে আমাকে কয়েকজন এটা বলেছেন। আমি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এজন্য কি মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম শেখ হাসিনার পুলিশের গুলিতে জীবন দিয়েছে? নিজের শার্টের বোতাম খুলে দিয়ে পুলিশের গুলিবরণ করে নিয়েছে, এই গণতন্ত্রের জন্য?’

আয়োজক সংগঠনের সভাপতি , ঢাকা কলেজের সাবেক ভিপি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আমরা যেখানেই যাই, শুনি একটি সংগঠনের লোক তারা সেখানে বসে আছে। ডিসি কে? তারা বলছে, এইটা একটি বিশেষ দলের লোক। ওরা ডিসি গিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক চেতনার রংয়ে আমাদের প্রশাসন থাকবে, শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন, সেই পাতানো চেতনার জন্যই কি এত রক্তপাত ও হানাহানি? শেখ হাসিনা যেমন তার অপশাসনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই বলতো একে ধরো, এদের বিরুদ্ধে মামলা দিয়ে দাও। আবার নতুন করে আমরা দেখছি, অন্য চেতনা ধর্মের নামে যে, রুকন না হলে চাকরি করতে পারবে না।’

রিজভী বলেন, ‘আমাদের অনেকেই উপদেষ্টার পদ পেয়েছেন, অনেকেই ভালো আছেন। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, দুঃশাসন, চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি-বাণিজ্য, চাকুরি বাণিজ্য-সেটার আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এজন্য কি প্রায় দেড় হাজারের মতো শিশু-কিশোর, তরুণ, শ্রমিক, রিকশাওয়ালারা জীবন দিয়েছে? এই উপলব্ধি তো সবার হওয়া উচিত।’

তিনি বলেন, ‘এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দেবে, এটা তো এখনো নির্দিষ্ট হয়নি। তাহলে এই কথাগুলো এখনই কেন আসছে? এগুলো কেন আমাদেরকে শুনতে হচ্ছে? অনেক সরকারি দপ্তর থেকে অনেকেই আসছে, তারা বলছেন-আমরা কি করব ভাই, আমরা যদি ওই দলের (সদস্য) রুকন না হই, আমরা তো চাকরি করতে পারবো না। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই আবার ভর করেছে। এটার জন্য তো এই ছেলেরা জীবন দেয়নি।’

রিজভী বলেন, ‘আমরা সেই গণতন্ত্র চেয়েছি, যে গণতন্ত্রে এ দেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এজন্যই আমাদের লড়াই, এতো সংগ্রাম এবং এতো ত্যাগ। এজন্যই স্কুল, কলেজের ছেলেরা এত রক্ত দিয়েছে এবং নিজেদের জীবন দিয়েছে। এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, এটা তো জনগণ প্রত্যাশা করে না। বড় বড় ইউনিভার্সিটিতে সেই চেতনাধারীরা। তাদের লোক হতে হবে। তাদের লোক ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট হবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না, কোনো চাকরি হবে না।’

প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

    একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী

    কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা


    • রবিবার, ২৮ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৬
      সূর্যোদয়ভোর ৬:১৪
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।