আজ | | | |

শিরোনাম :

শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক  ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো আপত্তি নেই জামায়াতে ইসলামীর :হামিদুর রহমান আযাদ

তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের দাবি এনশিওর করে নির্বাচন দিতে হবে।

প্রকাশ: 21 August, 2025 6:33 pm

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো আপত্তি নেই জামায়াতে ইসলামীর। তবে, দলটির দাবি নিশ্চিত করেই নির্বাচন দেয়ার বিষয়ে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের দাবি এনশিওর করে নির্বাচন দিতে হবে।এ ছাড়া, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়ার বিষয়ে তিনি বলেছেন, এই প্রশ্নের উত্তর দেয়ার ম্যাচিউরড সময় এখনো আসেনি।

পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতি) প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা ঐক্যমত কমিশনেও বলেছি, নির্বাচন কমিশনে এসেও বলেছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বের জন্য নতুন নয়। বিশ্বের ৯১টি গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। বিগত ৫৩ বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ জাতীয় নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, কেন্দ্র দখল হয়েছে। সেটি বন্ধ করতে হলে ভালো পদ্ধতি হবে পিআর। তিনি বলেন, নির্বাচন কমিশন, সরকার ও বাংলাদেশের মানুষের সঙ্গে জামায়াতে ইসলামী সব সময় সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সোচ্চার ছিল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তক জামায়াত, তৎকালীন আমীর প্রফেসর গোলাম আজম এই ফর্মুলা দিয়েছেন। এই পদ্ধতিতে কম্পারেটিভলি সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে রাজনৈতিক মহল ও দেশের জনগণ মনে করে। ফেয়ার ইলেকশনের ব্যাপারে সব সময় আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিও (পিআর) দেশের জন্য কল্যাণকর হবে বলে আমরা মনে করি। ভোট পচানো রোধ করার একটা পথ পিআর বলেও জানান তিনি।

একদিকে প্রার্থী ঠিক করছেন, অন্যদিকে পিআর চাচ্ছেন। পিআর ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে কিনা, এমন প্রশ্নে হামিদুর রহমান আযাদ সুস্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, আমরা গ্রহণযোগ্য সকল নির্বাচনে অংশ নিয়েছি, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। সেই হিসেবে আমরা ৩০০ আসনের প্রার্থী দিয়ে জনগণের কাছে যাচ্ছি। আমরা জনমত গঠনের কাজ করছি। একটা দল নির্বাচনের মাঠে থাকার প্রস্তুতি নেয়া দ্বারা এটা বুঝায় না যে, নির্বাচনে না যাওয়ার জন্য এটা করছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আবার পিআর ছাড়া যাবো কিনা যদি প্রশ্ন সামনে আনি, তাহলে এখানেও আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এজন্য আমরা ইলেকশনে যাবো কি যাবো না- এ প্রশ্নটি জবাব দেয়ার এখনো ম্যাচিউরড সময় আসে নাই।

লেভেল প্লেয়িং ফিল্ড এখনো আসেনি জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় বলে আসছি লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। আইনশৃঙ্খলার বিষয়ে ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে, আমাদের কাছে মনে হয়েছে উনারা সিনসিয়ারলি আগাচ্ছেন। আমরা অন্যান্য দাবির সঙ্গে এটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যেটা এখনো অনুপস্থিত আছে। উনারা বলছেন, আমরা কাজ করছি। ইনশাআল্লাহ্ সময় বলে দেবে উনারা কী করেছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তবে, আমরা এখানে সরকারকে বাধ্য করি নাই। আমরা ফ্লেক্সিবল ছিলাম। সরকার প্রস্তুত হলে এই টাইমলাইনে করতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, নিবন্ধনের অন্যতম বড় শর্তই হচ্ছে ব্যাংক। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ভিত্তিতে ২০০৮ সালের যে রিটার্ন দাখিল করেছি, সেখানে হিসাবের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ ছিল। কিন্তু এরপরে দেশে কী হয়েছে আপনারা জানেন, ব্যাখ্যার দরকার নাই। গত ১৫ বছরে আমরা বাড়িঘরে থাকতে পারিনি। ব্যাংকে যদি যেতাম, আয়নাঘরে ঢুকতে হতো।

নির্বাচনী সংবাদ প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিএনপির উদ্যোগে দক্ষিণখানের চালাবনে ডেংগু নির্মূলে রাস্তা সমূহ পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ অর্জনে মার্শাল আর্টের চর্চা গুরুত্বপূর্ণ:মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি

    ফরিদগঞ্জে মাদকসহ ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ

    শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

    লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন

    ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের

    উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

    লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

    দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাবেক এমপির পিএস নিহত এবং তিনজন আহত

    নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত।

    ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা এক বিএনপি নেতাকে বহিস্কার

    ফোনের গ্যালারিতে বিদেশি পিস্তলের ছবি, কচুয়া থেকে সেই অস্ত্রসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করলো চাঁদপুর মডেল থানা পুলিশ

    তুরাগ থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার

    তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক 

    ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

    ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

    ৩.৯৪৯ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র গভীর উদ্বেগ প্রকাশ

    কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন


    • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০২
      সূর্যোদয়ভোর ৭:২২
      যোহরদুপুর ১২:৪৬
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।