আজ | | | |

শিরোনাম :

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ  স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

বগুড়া টিএমএসএস নার্সিং কলেজ পরিদর্শন ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে অতিরিক্ত সচিব মীর জাহিদ হাসান

প্রকাশ: 21 August, 2025 1:24 pm

এ কে খান : বগুড়ার প্রখ্যাত সমাজ উন্নয়ন মূলক ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর শিক্ষা সেক্টরের অন্তর্গত টিএমএসএস নার্সিং কলেজ পরিদর্শন করেছেন ASSET Project-এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মীর জাহিদ হাসান। ২১ আগষ্ট বগুড়ার এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি কলেজের ক্লাসরুম, পরীক্ষার হল, ল্যাবরেটরি ও লাইব্রেরি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মান ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন।পরিদর্শন শেষে নার্সিং কলেজের অডিটরিয়ামে আয়োজিত “অডিট, একাউন্টস ও ফিন্যান্স” বিষয়ে ৩ দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্টর প্রধান মোঃ সাজ্জাদুল বারী সুমন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও টিএমএসএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি অতিরিক্ত সচিব মীর জাহিদ হাসান বলেন, নার্সিং হলো এমন একটি পেশা, যেখানে মমতা, দক্ষতা ও পেশাদারিত্বের অপূর্ব সমন্বয় প্রয়োজন। টিএমএসএস নার্সিং কলেজ শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার নার্সিং শিক্ষার প্রসারে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আর্থিক ব্যবস্থাপনা, অডিট ও হিসাবরক্ষণে অধিক দক্ষতা অর্জন করবে, যা ভবিষ্যতে পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, টিএমএসএস শুধু একটি সংস্থা নয়, এটি দেশের নারী উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের একটি মডেল। এর প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ দেশ-বিদেশে প্রশংসিত। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ রীতা রানী পাল বলেন, টিএমএসএস নার্সিং কলেজে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক স্বাস্থ্যসেবায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আমরা নিয়মিত প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করছি। আজকের এই প্রশিক্ষণ কর্মশালাও তারই একটি অংশ।টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান বলেন, টিএমএসএস নার্সিং কলেজ একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ নার্স তৈরির লক্ষ্যে আমরা যেসব কার্যক্রম পরিচালনা করছি, তাতে সরকারের সহযোগিতা পেলে আরও সেবা বিস্তৃত করা সম্ভব হবে। সেক্টর প্রধান মোঃ সাজ্জাদুল বারী সুমন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক সুবিধা ও আর্থিক ব্যবস্থাপনার বিষয়গুলোতে পারদর্শী হবেন এবং নিজেদের কাজের ক্ষেত্র আরও গতিশীল ও স্বচ্ছ করতে পারবেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম দেশের নারী উন্নয়ন, শিক্ষা ও আর্থ-সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর প্রতিষ্ঠিত টিএমএসএস নার্সিং কলেজ ইতোমধ্যেই দেশের অন্যতম সেরা বেসরকারি নার্সিং কলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচি নার্সিং ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

    দক্ষিণ আজমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

    মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপি’র মাতা র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    খিলক্ষেতের বাসা থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ: বোনের লাশ নিয়ে যেতে ভাইকে ভিডিও পাঠালেন স্বামী

    দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

    স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

    খিলক্ষেতের ৩০০ ফিটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই: গাড়ি, ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৩

    জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

    সাভারে নিজ বাসার সামনে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার

    দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলী আজমকে বহিস্কার করলো দক্ষিণ বিএনপি

    নারী এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

    পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী

    রৌমারীতে এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

    শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস


    • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৭
      সূর্যোদয়ভোর ৬:৪৩
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:০৬
      এশা রাত ৮:২৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।