আজ | | | |

শিরোনাম :

মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক : বহুমাত্রিক ও ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই পক্ষের নেতৃত্ব দেন

প্রকাশ: 24 August, 2025 1:56 pm

রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বৈঠক অনুষ্ঠিত হয়; বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ছবি: বাসস

ঢাকা : বাংলাদেশ ও পাকিস্তান আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক ও ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই পক্ষের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বহুমুখী এবং ঐতিহাসিক। আমরা বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছি।

তিনি বলেন, বৈঠকে অতীতের অমীমাংসিত বিষয়, ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়া বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য সম্পর্ক জোরদার করার এবং বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছে। কেননা দুই দেশের বার্ষিক লেনদেন বর্তমানে এক বিলিয়ন ডলারের নিচে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানের বাজারে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) এর আওতায় বস্ত্র, জ্বালানি, ওষুধ শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালন এবং তথ্য প্রযুক্তি খাতে প্রবেশাধিকারের জন্য অনুরোধ জানিয়েছে। পাকিস্তানও বাংলাদেশে জ্বালানি রপ্তানি করার বিষয়ে আলোচনা করেছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, পরিবহন ও যোগাযোগ খাতে চট্টগ্রাম ও করাচির মধ্যে শিপিং পরিষেবা শুরু হয়েছে, তবে এটি নিয়মিত নয়। আমরা পরিষেবাটি নিয়মিত করার উপর জোর দিয়েছি। এছাড়া, ফ্লাইট পরিচালনার জন্য দুইটি বিমান কোম্পানিকে প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে এবং এখন সরাসরি ফ্লাইট চালুর জন্য বিস্তারিত কাজ চলছে, যা বাণিজ্য, পর্যটন এবং অন্যান্য খাতে সহায়ক হবে।

তিনি বলেন, উভয় পক্ষ উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ চিকিৎসা শিক্ষা, ওষুধ, প্রকৌশল এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক বিষয়গুলোতে, যেমন- সার্কের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা করেছি।

গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষ চলমান নৃশংসতা বন্ধ করতে তাদের মতামত ব্যক্ত করেছে এবং তারা দুর্ভিক্ষকে গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতা চেয়েছে, যাতে রোহিঙ্গারা তাদের জন্মভূমি মিয়ানমারে নিরাপদে ফিরে যেতে পারেন।

তিনি জানান, উভয় দেশ একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে। চুক্তিটি কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ তৈরি করবে।

সমঝোতা স্মারকগুলোতে ব্যবসা-বাণিজ্যের জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, দু’দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) মধ্যে সম্পর্ক স্থাপনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশ সরকারের আমন্ত্রণে শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন।  (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১


    • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৬
      সূর্যোদয়ভোর ৬:৫১
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৪:১০
      মাগরিবসন্ধ্যা ৬:৪২
      এশা রাত ৭:৫৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।