আজ বুধবার | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৫১

শিরোনাম :

আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

আওয়ামী দোসর হত্যা মামলার আসামী মোস্তাফিজের সচিবলায় সিন্ডিকেট বলয়

তার বিরুদ্ধে হত্যা ও ভাঙ্চুরের ৪টি মামলা রয়েছে। কোন অদৃশ্য কারনে এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছেন শ্যামল। নিয়মিত সচিবলায়ে রয়েছে তার আনাগোনা। তার রয়েছে বিশাল সিন্ডিকেট বলয়।

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

বিডি দিনকাল ডেস্ক : : পরিবেশের ক্ষতি করে আওয়ামী লীগের ছত্রছায়ায় ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন নিতে যাচ্ছেন। পরিবেশগত সুরক্ষা বিপর্যয় এমন আশংকা থাকা সত্ত্বেও বাণিজ্য মন্ত্রণালয় কৃষিবিদ মোস্তাফিজুর রহমানের শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতে যাচ্ছে। এ সর্ম্পকে আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় নিয়মবহির্ভূতভাবে অনুমোদন দেয়া বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের অবৈধ সভাপতি শ্যামলকেও থাকার জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ভাঙ্চুরের ৪টি মামলা রয়েছে। কোন অদৃশ্য কারনে এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছেন শ্যামল। নিয়মিত সচিবলায়ে রয়েছে তার আনাগোনা। তার রয়েছে বিশাল সিন্ডিকেট বলয়। এই কেএসএম মোস্তাফিজুর রহমান ফ্যাসিস্ট এর দোসরদের রক্ষায় আমলাদের সাথে লিয়াঁজো রক্ষা করে চলেছেন।

সচিবলায় সূত্রে জানা যায়, এ সভাটি শুধুমাত্র নিয়ম রক্ষার সভা। মূলত মোস্তাফিজুর রহমান শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতেই এ সভার আয়োজন করা হয়েছে। আইনে যেখানে বলা আছে একটি সংগঠন থাকলে সমজাতীয় আর কোন সংগঠনকে অনুমতি দেওয়া যায় না। সেখানে কেএফএম মুস্তাফিজুর রহমান অবৈধভাবে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশেন নামে সংগঠনটি অনুমোদন নিয়েছে। যে সংগঠনের মাধ্যমে নিজের অবৈধ টাকাগুলোসহ অন্যান্য ফ্যাসিস্টদের টাকা পাচারের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সহযোগিতায় অন্যান্য মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর / প্রতিষ্ঠানের সম্মতি আদায়ের মাধ্যমে অবৈধভাবে উৎপাদন ও রপ্তানির নামে নতুন দ্বার উন্মোচনের কথা বলে ঐ সংগঠন(বামা) এর বৈধতা নিতে চাচ্ছেন। বাস্তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। কৃষিবিদরা মনে করেন বালানাশক উৎপাদন ও রপ্তানির নতুন দ্বার উন্মোচনের নামে উক্ত মিটিংটি বাংলাদেশের কৃষি এবং পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দেশের বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। এই কেএসএম মোস্তাফিজুর রহমান ফ্যাসিস্ট এর দোসরদের রক্ষায় আমলাদের সাথে লিয়াঁজো রক্ষা করে চলেছেন। সে আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। আওয়ামী ফ্যাসিষ্টদের পতনের আগে গত ২২ জুলাই ২০২৪ ইং শেখ হাসিনা ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করেছিল। সেখানে হাসিনার সরকার টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের পক্ষে জোড়ালো ভূমিকা রেখেছিল মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বার্হী চেয়ারম্যান ও বালাইনাশক কারিগরি উপদেষ্টা ড. শেখ মোহাম্মাদ বখতিয়ার সাক্ষরিত এক আদেশে বলেন, বাণিজ্য মন্ত্রনালয় বালাইনাশক শিল্প, ব্যবসা-বাণিজ্যের প্রতিনিধিত্বকারী বানিজ্যিক সংগঠন হিসাবে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর অনুকূলে বিগত ০৯ জুলাই ১৯৭৯ তারিখে বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রদান করেছে, সেহেতু বালাইনাশক সংশ্লিষ্ট অন্য কোন বাণিজ্য সংগঠনের অনুকূলে বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রদান মোটেই আইন সম্মত নয়। এছাড়া সরকার স্বীকৃত বালাইনাশক শিল্প সংশ্লিষ্ট “বাংলাদেশ গ্রুপ প্রোটেকশন এসোসিয়েশন” থাকার পরেও বালাইনাশক শিল্প সংশ্লিষ্ট একাধিক সংগঠন থাকলে ব্যবসা-বাণিজ্যে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকম আরও একটি সংগঠনকে কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি প্রদান করা হলে বাংলাদেশের শিল্প বালাইনাশক শিল্প, বাবসা, বাণিজ্যে শৃঙ্খলা বিনিষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

কৃষিক্ষেত্রে ফসল সুরক্ষার জন্য বাংলাদেশ বছরে ব্যাপক পরিমাণ বালাইনাশক (কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশকসহ) ব্যবহার করে। তবে উদ্বেগের বিষয় হলো দেশীয় উৎপাদন খুব সীমিত হওয়ায় প্রায় ৯৭ শতাংশ পণ্যই আমদানি করতে হয় এবং কেবলমাত্র ৩ শতাংশ চাহিদা মেটানো হয় দেশীয়ভাবে। সেখানে কিভাবে বামা বালাইনাশক রপ্তানি করবে প্রশ্ন থেকে যায় এবং তা রহস্যজনক!

বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামের মাঠে শত বিঘার শস্যচিত্রে ক্যানভাসে শেখ মজিবের প্রতিকৃতি তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে মোস্তাফিজুর রহমান শ্যামলের ভুমিকা অন্যতম। এটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্যসচিব এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান (শ্যামল) বগুড়ার সারিয়াকান্দিতে গণসংযোগ করেন। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সাথে মতবিনিময়ও করেন। নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেও টিকিট পেতে ব্যর্থ হন তবে ড্যামি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তারপরও থেমে থাকেনি তার দলবাজি ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ষড়যন্ত্র। এত কিছুর পরও তিনি আওয়ামী দোসরদের সাথে লিয়াঁজো করে সচিবলায় ও তার বাহিরে ঘুরে বেড়াচ্ছেন দেদারছে।

অপরাধ প্রধান খবর প্রশাসন রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ–চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর

    মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

    জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

    লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা

    এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের জয়জয়কার: পুরুষ ও নারী দলের দাপুটে পারফরম্যান্স

    বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে খেলার সুযোগ দেয়া হোক:ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি

    থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

    চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫-২০ জন আহত

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


    • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৭
      সূর্যোদয়ভোর ৬:২৭
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:২৫
      এশা রাত ৮:৪৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।