আজ | | | |

শিরোনাম :

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক

প্রকাশ: 7 October, 2025 3:38 pm

বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কৃতী গোলরক্ষক আমিনুল হক বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক নির্বাচনে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের ক্রীড়া উপদেষ্টা নিজে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন এবং বিভিন্ন কাউন্সিলরদের ডেকে সরাসরি হুমকি দিয়েছেন – যেন তারা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেন। “আমি অবাক হয়েছি, অনেক কাউন্সিলর নিজে আমাকে ফোন করে জানিয়েছেন যে, ক্রীড়া উপদেষ্টা তাদের ডেকে হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ আমরা কোনোদিন কল্পনাও করিনি,” বলেন আমিনুল হক।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবার, এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। কিন্তু ক্রীড়া উপদেষ্টা নিজের প্রভাব খাটিয়ে বোর্ডকে ব্যক্তিগত নিয়ন্ত্রণে নিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, যেকোনো মূল্যে বুলবুল ভাইকে প্রেসিডেন্ট বানাবেন- এটাই প্রমাণ করে ক্রীড়াক্ষেত্রে সরকারের স্বেচ্ছাচারিতা কতটা গভীর।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই ক্রীড়া নেতা আরও বলেন, “যে চারটি ক্লাব নিয়ে শুরুতে বিতর্ক তৈরি হয়েছিল, সেগুলোর প্রতিনিধিরাই এখন বোর্ডের পরিচালক হয়েছেন। এখানেই নির্বাচনের প্রশ্নবিদ্ধতা স্পষ্ট হয়ে যায়। এমনকি যেসব ক্রীড়া সংগঠক আদালতে রিট করেছিলেন, তারাও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সবকিছু মিলিয়ে এটা একটি বিতর্কিত ও অনৈতিক নির্বাচন।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি- ক্রীড়া উপদেষ্টা ও এনএসসি যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছেন, সেটি ক্রিকেটপ্রেমীদের মনে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। একটি স্বাধীন ক্রীড়া সংস্থার নির্বাচনে সরকারের এই মাত্রার প্রভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষায় এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রতিবাদ জানানো প্রয়োজন।”

আমিনুল হক জোর দিয়ে বলেন, “ক্রিকেট বোর্ডের নির্বাচন ইতিমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। এটাই প্রমাণ করে, এটি একটি অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া ছিল। বাংলাদেশের ক্রীড়াজগতে এ ধরনের স্বেচ্ছাচারিতা স্পোর্টসম্যানশিপের পরিপন্থী এবং তা কখনোই মেনে নেওয়া যায় না।”

খেলাধুলা রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

    আদিতমারীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।