
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, আমি আশা করি, সবাই নিরাপদ আছেন। ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যান্য উদ্ধারকর্মীদের প্রতি আমি গভীরভাবে প্রশংসা জানাই। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে এই দু’টি আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং জনসেবার প্রতি প্রকৃত নিষ্ঠার উদাহরণ স্থাপন করেছেন।
তিনি বলেন, এই ঘটনাগুলোর কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করা যায়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড যেভাবে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, যেমন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কারখানায় ভয়াবহ আগুন এবং মিরপুরের পোশাক কারখানার অগ্নিকাণ্ড, তা বিবেচনায় এই পদক্ষেপ অপরিহার্য।
ফেসবুক পোস্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারেক রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা জানিয়েছেন তিনি।
অন্যদিকে আগুন লাগার বিষয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব নির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৩ |
| সূর্যোদয় | ভোর ৬:২৬ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৩ |
| এশা | রাত ৯:০৭ |