আজ | | | |

শিরোনাম :

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিভেদ ভুলে ঐক্যের পথে :মনিরুজ্জামান মনির

তারেক রহমানের ‘সোনার উদাহরণে’ অনুপ্রাণিত হয়ে মাঠে নামার অঙ্গীকার

প্রকাশ: 28 October, 2025 6:42 am

রাজনীতির চঞ্চল সময়ে বিএনপির ভেতরে দেখা গেল এক বিরল দৃশ্য—ঐক্যের আহ্বান, আবেগের স্পর্শ এবং নেতৃত্বের অনুপ্রেরণা। রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বরিশাল ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সম্ভাব্য প্রার্থী মনিরুজ্জামান মনির।

পরিপাটি কোট-টাই পরা, সংযত অথচ স্থির ভঙ্গিতে উপস্থিত মনির সেই বৈঠকে ছিলেন নীরব শ্রোতা। তিনি কথা বলেননি, কেবল মনোযোগ দিয়ে শুনেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশনা, প্রতিটি শব্দের ভেতরের বার্তা।

সভা শুরুর আগেই তারেক রহমান বলেন—

“আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব দলকে ঐক্যবদ্ধ রাখা। ভাইয়ে ভাইয়ে, সহকর্মীতে সহকর্মীতে বিবেদ ভুলতে হবে। আমরা যদি নিজেদের ভেতরই এক না হই, তাহলে জনগণ কখনো আমাদের পাশে দাঁড়াবে না।”

এরপর তিনি একটি গল্পের মাধ্যমে উদাহরণ দেন—

“দুই মা এক শিশুর দাবি নিয়ে রাজদরবারে আসে। রাজা বললেন, শিশুটিকে দুই ভাগ করে দেব। তখন সত্যিকারের মা কেঁদে বললেন—‘না, শিশুটি বেঁচে থাকুক।’ রাজা বুঝলেন—যিনি সন্তানের জীবন চান, তিনিই প্রকৃত মা। আমাদের দলও সেই শিশুর মতো। বিভাজন মানেই ধ্বংস, ঐক্যই জীবনের প্রতীক।”

তারেক রহমানের এই ‘সোনার উদাহরণে’ সভাকক্ষ মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। মনিরুজ্জামান মনিরের চোখে প্রতিফলিত হয় গভীর মনোযোগ ও প্রেরণা। তাঁর অভিব্যক্তিতে ছিল এক রাজনৈতিক কর্মীর নীরব অঙ্গীকার—বিবাদ নয়, ঐক্যই হবে পথের আলো।

বৈঠক শেষে মনিরুজ্জামান মনির ধীরে বেরিয়ে আসেন। বাইরে অপেক্ষমাণ ক্যামেরা, সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে সৌজন্যমূলক ভঙ্গিতে বলেন—

“তারেক রহমান আমাদের যে বার্তা দিয়েছেন, সেটাই আজকের রাজনীতির প্রয়োজন। আমরা সেই সোনার উদাহরণ মনে রাখব। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো, জনগণের আস্থা ফিরিয়ে আনবো।”

তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তার সঙ্গে মমতার সুর। উপস্থিত নেতাকর্মীরা হাততালি দিয়ে সাড়া দেন।
এক মুহূর্তের জন্য মনে হলো—বিএনপির রাজনীতিতে যেন নতুন এক আলো জ্বলে উঠেছে, যেখানে বিবেদের ধূলা মুছে ঐক্যের সুবাস ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে।

সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির, রুহুল আমিন দুলাল, কেএম হুমায়ুন কবির, কর্নেল (অব.) শাজাহান মিলন, গাজী ওয়াহেদুজ্জামান জাকির ,শামীম মিয়া মৃধা ও এ আর মামুন।

তাঁরা সকলেই একমত—দলীয় ঐক্যই আগামী দিনের রাজনীতির মূল শক্তি।

বরিশাল

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাবি বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

    আদিতমারীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।