আজ | | | |

শিরোনাম :

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক  ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বাণী

প্রকাশ: 6 November, 2025 6:11 pm

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ-
বাণী
“মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমন্ডিত। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা। সেজন্য একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সংগত অধিকারগুলোকে হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ৭৫ এর ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। জাতির এই গভীর সংকটকালে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন। এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে প্রাণচাঞ্চল্য তৈরী হয় এবং গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। কিন্তু আধিপত্যবাদী শক্তির এদেশীয় এজেন্টরা উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে পৈশাচিকভাবে হত্যা করে। জিয়া শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ।

আবারো চক্রান্তের গোপন পথে আওয়ামী ফ্যাসিষ্টরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতাকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখে। এদের নতজানু নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। আওয়ামী ফ্যাসিষ্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করেছে, আয়নাঘর, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ দূর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল। ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে বহু বছর মুক্তি দেয়া হয়নি। ৫ আগষ্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিষ্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চুড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী ফ্যাসিষ্টরা পরিকল্পিতভাবে দেশীয় কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর আগ্রাসন চালাতে সুযোগ দিয়েছিল। তাই আমি মনে করি ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মূহুর্তে অত্যন্ত জরুরী।

জাতীয় বিপ¬ব ও সংহতি দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।BANI OF BNP ACTING CHAIRMAN-06-11-25

 

এক্সক্লুসিভ প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

    লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

    দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাবেক এমপির পিএস নিহত এবং তিনজন আহত

    নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত।

    ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা এক বিএনপি নেতাকে বহিস্কার

    ফোনের গ্যালারিতে বিদেশি পিস্তলের ছবি, কচুয়া থেকে সেই অস্ত্রসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করলো চাঁদপুর মডেল থানা পুলিশ

    তুরাগ থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার

    তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক 

    ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

    ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

    ৩.৯৪৯ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র গভীর উদ্বেগ প্রকাশ

    কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান

    যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

    যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেডিকেল ও ডেন্টাল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া ও তবারক বিতরণ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন


    • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০১
      সূর্যোদয়ভোর ৭:২১
      যোহরদুপুর ১২:৪৬
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।