আজ সোমবার | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫২

শিরোনাম :

৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান ও চীনেও ভূমিকম্প অনুভূত বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট,তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট :রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে —–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী অদম্য প্রত্যয়, নিরলস সেবা ও নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক তা চায় না বিএনপি: নজরুল ইসলাম খান

প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ

দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক তা চায় না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া জাতীয় নির্বাচন বিলম্বিত করার পক্ষে নয় বিএনপি।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন, অনিবার্য কোন পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা আশা করি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

বিএনপি দীর্ঘদিন ধরে সময়মতো নির্বাচনের দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তারা যেন ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্ধারণ করতে পারে। এই অধিকার বিলম্বিত হোক- এটা বিএনপি চায় না।

বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল ভোরে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং এ প্রক্রিয়ায় যুক্ত হবেন। সেই বিবেচনায় আজকেও আমরা প্রার্থীদের আরও কয়েকটি নাম ঘোষণা করেছি।

নজরুল ইসলাম খান জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা বেড়েছে এবং ভোটকেন্দ্রে ভোট হবে দুটি ব্যালটে-একটি সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আরেকটি গণভোটের ব্যালট। তিনি বলেন, একটা ব্যালটে ভোট দিতেই যথেষ্ট সময় লাগে। এখন দু’টি ব্যালট হলে সময় আরও বেশি লাগবে। ভোটারদের নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করতে ভোটকক্ষ বা ভোটকেন্দ্র বাড়ানোর বিষয়ে ইসি চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে। আগামী রোববার কমিশনের বৈঠকে বিষয়টি আলোচনায় আসবে।

তিনি আরও বলেন, ব্যালট পেপার ছাপার কাজ বেসরকারি প্রেসে দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে একটি তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিএনপির অবস্থান কঠোর। নজরুল ইসলাম খান বলেন, ব্যালট পেপার সবসময় সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়। আমরা বলেছি কোনও প্রাইভেট প্রেসে যেন ব্যালট পেপার ছাপা না হয়।

প্রবাসী ভোটারদের বিষয়েও বিএনপি আলোচনা উত্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক প্রবাসী বাংলাদেশী এনআইডি না থাকায় ভোটার হতে পারছেন না। তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা বলেছি-তাদের বৈধ পাসপোর্টকে যেন এনআইডির পরিবর্তে পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হয়, যাতে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান ও চীনেও ভূমিকম্প অনুভূত

    বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার

    নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    চান্দিনায় ডাকাতি করে পালানোর পথে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা

    ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট,তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট :রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা

    শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ

    নওগাঁর পত্নীতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    লালমনিরহাটের একাধিক সীমান্তে পুশইনের চেষ্টা; বিজিবি’র প্রতিরোধ

    চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে —–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

    অদম্য প্রত্যয়, নিরলস সেবা ও নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত চার বাংলাদেশি আহত হয়েছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম

    ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ পরিদর্শন করলেন কুয়েতের প্রধানমন্ত্রী

    বুধবার সকালে কুয়েতের ওপর ইরানের সর্বশেষ হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত :পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি

    ইরানি দূতাবাসের দুই কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ কুয়েত সরকারের

    টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

    যশোর এর কৃতিসন্তান বাংলাদেশি সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

    জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    চাঁদপুর এর সন্তান সিআইডি”র ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান

    শোক বার্তা :নারী ফুটবল দলের শিউলি আজিমের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল

    অগ্রণীতে আওয়ামীপন্থী নির্বাহীদের দৌরাত্ম: নাভিশ্বাস সাধারণ কর্মকর্তাদের


    • সোমবার, ৮ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৪৪
      এশা রাত ৯:১১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।