আজ সোমবার | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪৪

শনিবার ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।
জেলা রিটার্নিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় দারোয়ান টের পেয়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে এর আগে আগুন নিভিয়ে ফেলা হয়।
জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘জড়িতদের ধরতে অভিযান চলছে।’
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৯ |
| এশা | রাত ৮:৩৬ |