আজ শনিবার | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৩

যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রভাব ফেলছে উল্লেখ করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ‘একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমরা আছি। সারা বিশ্ব তাদের তেলের দাম এডজাস্ট করেছে। এমনকি আমেরিকাও পাঁচ ডলার বাড়িয়েছে। সেখানে যুদ্ধ লাগার পর থেকে ইম্পোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সে দাম থেকে নিচে আমরা এখন প্রাইস এডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং সেটা কিছু বাড়িয়ে সহনীয় লেভেলে থাকতে – এ ব্যবস্থা করেছি।’
ভর্তুকি প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ভর্তুকি এখনো আছে। যদি সঠিক হিসাব চান তাহলে আমার মন্ত্রণালয়ে গিয়ে ওখান থেকে হিসাব নেন।’
‘যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের উপরও সেই প্রভাব আছে-’ উল্লেখ করেন তিনি।
শুক্রবার, ৫ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৩ |
| এশা | রাত ৯:১০ |